IPL 2022:দিল্লির শিবিরে করোনা থাবা, সাপোর্ট স্টাফের পর কোভিড আক্রান্ত এক ক্রিকেটার, গোটা দলই যাচ্ছে নিভৃতবাসে
IPL 2022:দিল্লির শিবিরে করোনা থাবার, সাপোর্ট স্টাফের পর কোভিড আক্রান্ত এক ক্রিকেটার, গোটা দলই যাচ্ছে নিভৃতবাসে
ফের কোভিডের থাবা দিল্লি ক্যাপিটালসের শিবিরে। কিছু দিন আগেই জানা গিয়েছিল দলের ফিজির প্যাট্রিক ফারহার্ট কোভিডে আক্রান্ত হয়েছে। তার পরই দলের প্রত্যেক সদস্যের টেস্ট করা হয়। অ্যান্টিজেন টেস্ট থেকে জানা গিয়েছে কোভিডে আক্রান্ত হয়েছে দিল্লি ক্যাপিটলসের এক জন ক্রিকেটারও। বিষয়টি নিশ্চিত হতে ওই ক্রিকেটারের আরটি-পিসিআর টেস্ট করা হবে।

২০ এপ্রিল (বুধবার) পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে খেলার কথা দিল্লি ক্যাপিলাটসের। তার আগে আজই অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবার পুনেতে যাওয়র কথা ছিল দিল্লি স্কোয়াডের। কিন্তু দলের মধ্যে এক ক্রিকেটার কোভিডে আক্রান্ত হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। পুরো দলই এই মুহূর্তে নিভৃতবাসে রয়েছে। ক্রিকেটারদের পাশাপাশি সাপোর্ট স্টাফ এবং দলের প্রতি সদস্যকেই আইপিএল-এর মাঝ পথে বাধ্য হয়ে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। আজকে এবং আগামীকাল (মঙ্গলবার) দিল্লি ক্যাপিটলসের প্রত্যেকের আরটি-পিসিআর টেস্ট করা হবে।
১৫ এপ্রিল কোভিড পজিটিভ ধরা পড়েন দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্ট এবং তিনি মেডিক্যাল অফিসিয়াল অর্থাৎ দলের চিকিৎসকদের পর্যেবেক্ষণে ছিলেন। প্যাট্রিক ১৫ তারিখ থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁর কোভিড সংক্রমণের খবর বাইরে আসার পর, দলের অন্যান্য সদস্যদের থেকে দূরেই রয়েছেন এই ফিজিও।

করোনার কারণে ২০২০ সালে আইপিএল ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। ২০২১ সালে আইপিএল-এ ঘরের মাঠে শুরু করলেও ফ্রাঞ্চাইজিগুলিতে একের পর এক কোভিড কেস সামনে আসার পর বন্ধ করে দেওয়া হয়েছিল প্রতিযোগীতা। ফের তা দীর্ঘ কয়েক মাস বন্ধ রাখার পর সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই বাকি ম্যাচগুলি খেলা হয়।
২০২২ আইপিএল দেশে করা নিয়ে শুরুর দিকে কোভিড একটা সমস্যা হয়ে দাঁড়ালেও পরে তার প্রভাব কমান সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই সিদ্ধান্ত নেয় দেশের মধ্যে হবে এ বারের আইপিএল। কিন্তু হঠাৎই দিল্লির শিবিরে হঠাৎ করোনা হানা নিঃসন্দেহে চিন্তা বাড়াবে বোর্ডের। দিল্লি ক্যাপিটলস দলের ফিজিও কোভিডে আক্রান্ত হলেও তাঁর আঁচ লাগেনি ক্রিকেটারদের। কিন্তু এ বার এক ক্রিকেটার কোভিড আক্রান্ত হওয়ায় সম্ভবনা থাকছে তাঁর সংস্পর্শে আসা অন্যান্য সতীর্থরাও কোভিডে আক্রান্ত হতে পারেন। সকলের আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত এই বিষয়ে এখনই কিছু নিশ্চিত হয়ে বলা যাবে না। তবে, দিল্লির এবং তার পাশাপাশি বিসিসিআই-এর কপালে চিন্তার ভাঁজ যে গভীর থেকে গভীরতর হতে চলেছে, তা নিশ্চিত।












Click it and Unblock the Notifications