Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Capitals: সৌরভের দিল্লি ক্যাপিটালস ইতিহাস গড়ার মুখে, ইংল্যান্ডের কোন কাউন্টিতে থাকবে বিদেশি মালিকানা?

আইপিএলের বিভিন্ন ফ্যাঞ্চাইজি একাধিক দেশের টি২০ লিগে তাদের দল নামিয়েছে। তা সে মার্কিন মুলুকই হোক, কিংবা দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহী বা ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের যে কোনও ধরনের ক্রিকেটে ভারতের কোনও দল কোনওভাবেই যুক্ত নয়। ইংল্যান্ডে এখন জনপ্রিয় দ্য হান্ড্রেড। ১০০ বলের সেই টুর্নামেন্টে এবার যুক্ত হতে পারে দিল্লি ক্যাপিটালস, যার ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়।

Delhi Capitals: সৌরভের দিল্লি ক্যাপিটালস ইতিহাস গড়ার মুখে

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী হ্যাম্পশায়ার কাউন্টি দলের মালিকানা কেনার বিষয়ে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে অনেকটাই কথা এগিয়েছে। এই কাউন্টিতে এখনও সবচেয়ে বেশি মালিকানা রয়েছে হ্যাম্পশায়ার চেয়ারম্যান রড ব্র্যান্সগ্রোভের। সংবাদমাধ্যমের দাবি, দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার জিএমআর গ্রুপের কাছে কাউন্টি বিক্রি করতে চলেছেন ব্র্যান্সগ্রোভ।

ওয়াকিবহাল মহলের ধারণা, ইংল্যান্ডের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতেই এই কাউন্টি দলের মালিকানা নিতে আগ্রহী জিএমআর গ্রুপ। বিসিসিআই ভারতের কোনও ক্রিকেটারকে এখনও বিদেশি লিগে খেলার অনুমতি দেয়নি। ক্লাবের মালিকানা সংক্রান্ত চুক্তি বাস্তবায়িত হলে দিল্লি ক্যাপিটালসের অন্যান্য ক্রিকেটারদেরও ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টে খেলতে দেখা যেতেই পারে।

জানা যাচ্ছে, দ্য হান্ড্রেডে খেলে এমন দলের ৫০ শতাংশ পর্যন্ত মালিকানা যাতে সংশ্লিষ্ট কাউন্টি বিক্রি করতে পারে সে ব্যাপারে সবুজ সঙ্কেত দিতে চলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তা নিয়ে জল্পনার মধ্যেই হ্যাম্পশায়ারে দিল্লি ক্যাপিটালসের বিনিয়োগের বিষয়টি সামনে এলো ব্রিটিশ সংবাদমাধ্যম মারফত।

হ্যাম্পশায়ার ক্লাবের শীর্ষে ২৩ বছর কাটিয়ে গত বছরই চেয়ারম্যানের পদ ছেড়েছেন ব্র্যান্সগ্রোভ। তবে এখনও তাঁর এই কাউন্টিতে ৬০ শতাংশের বেশি মালিকানা রয়েছে। মালিকানা বিক্রিতে যে তিনটি কাউন্টিতে সভ্য-সমর্থকদের মতামত লাগবে না সেই নটিংহ্যামশায়ার ও ডারহ্যামের সঙ্গে রয়েছে হ্যাম্পশায়ার। এগুলি মেম্বার-ওনড নয়। ফলে মালিকানা হস্তান্তরে কোনও জটিলতা বা সমস্যার মুখোমুখি হতে হবে না ব্র্যান্সগ্রোভকে।

২০১০ থেকে ২০১৩ অবধি হ্যাম্পশায়ারের সঙ্গে পার্টনারশিপ ছিল রাজস্থান রয়্যালসের। সেই সময় টি২০ ফরম্যাটে তারা খেলত হ্যাম্পশায়ার রয়্যালস নামে। এজিয়াস বোলের সংস্কারের পিছনেও অবদান রয়েছে ব্র্যান্সগ্রোভের। ২০২৭ সালে এখানে অ্যাশেজ টেস্টও হবে। আইপিএল ও মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের দুটি দলেই ৫০ শতাংশ করে মালিকানা রয়েছে জিএমআরের। সংযুক্ত আরব আমিরশাহীতে আইএলটি২০-তে দুবাই ক্যাপিটালস ও মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে সিটল অর্কারসেও তাদের মালিকানা রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+