IPL 2021: আইপিএলের আগে বেশি সময় হোটেলের ব্যালকনিতে ঋষভ পন্থ, কারণ জানেন?
আইপিএলে এখনও অবধি পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। শ্রেয়স আইয়ার দলের সঙ্গে যোগ দিলেও আইপিএলের দ্বিতীয়ার্ধেও ঋষভ পন্থকেই অধিনায়ক রেখেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজির কর্তারা। দুবাই পৌঁছে নিভৃতবাস কাটিয়ে অনুশীলনে নেমে পড়েছেন দিল্লি ক্যাপিটালসের সেনাপতি।

ইংল্যান্ড সফর সেরে আইপিএলের আসরে আসায় বাধ্যতামূলকভাবে ৬ দিনের কোয়ারান্টিনে থাকতে হয়েছে। গতকালই তিনি অনুশীলনে যোগ দেন দলের সঙ্গে। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসে দুই নতুন মুখ। এম সিদ্ধার্থের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে কুলবন্ত খেজরোলিয়াকে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ক্রিস ওকস আইপিএলের বাকি ম্যাচগুলি না খেলার সিদ্ধান্ত নেওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে বেন ডোয়ারশুইসকে। দিল্লি শিবিরে পুরানো ও নতুন সতীর্থদের সঙ্গে ফের দেখা করতে পেরে খুশি পন্থ।
📹 | After sweating it out on Day 1⃣ after quarantine, a positive @RishabhPant17 has made his intentions for the season pretty clear 💙#YehHaiNayiDilli #CapitalsUnplugged #IPL2021 @OctaFX pic.twitter.com/PG2EdT79DW
— Delhi Capitals (@DelhiCapitals) September 18, 2021
ইংল্যান্ডের ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর গরমের সঙ্গে মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের। যদিও এ জন্য বিশেষ পন্থারও অবলম্বন নিয়েছেন পন্থ। তিনি জানিয়েছেন, নিভৃতবাসের সময় যত বেশি সম্ভব হোটেল রুমের ব্যালকনিতে কাটিয়েছেন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। পন্থের কথায়, তা সত্ত্বেও যখন প্রথম প্র্যাকটিস সেশনে নেমেছি তখনও বেশ গরম অনুভূত হচ্ছে। এখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি, ২-৩ দিন পরই এই গরমে কোনও অসুবিধা হবে না।
🗣️ "That's what the Delhi Capitals are all about. We're all about hard work, all about enjoying each other's company." 💙@RickyPonting's first #IPL2021 speech in the UAE was everything we hoped for and more 🤩#YehHaiNayiDilli #CapitalsUnplugged @OctaFX pic.twitter.com/CXWO2dmMFu
— Delhi Capitals (@DelhiCapitals) September 18, 2021
৮ ম্যাচের ৬টিতে এখনও অবধি জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। সেই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য পন্থদের। নিঃসন্দেহে শ্রেয়স আইয়ার ফিট হয়ে যাওয়ায় শক্তি বেড়েছে দিল্লির। রবিচন্দ্রন অশ্বিনও থাকছেন। আইপিএলের প্রথমার্ধ চলার সময় স্ত্রী-সহ পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন অশ্বিন। তিনি টি ২০ বিশ্বকাপের আগে পন্থের বড় অস্ত্র হতে চলেছেন। দিল্লি ক্যাপিটালস অধিনায়ক বলেছেন, আমাদের সকলেরই লক্ষ্য ট্রফি জেতা। সেই প্রক্রিয়ায় আমাদের ফোকাসটা ধরে রাখতে হবে। আইপিএলের প্রথম ম্য়াচগুলিতে যেমন খেলেছি তেমনটাই দ্বিতীয়ার্ধেও হবে বলে আশা রাখি। আর সেটা পারলেই আমরা এবার খেতাব জিততে সক্ষম হব। কোয়ারান্টিন থেকে মুক্তিতে স্বস্তি পেয়েছেন পন্থ। তিনি বলেন, নিভৃতবাস থেকে বেরিয়ে সকলের সঙ্গে অনুশীলনে দেখা করতে পেরে বালো লাগছে। ২২ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের। দলের সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী কোচ রিকি পন্টিংও। বিভিন্ন দেশের টি ২০ বিশ্বকাপের তারকারা দলে থাকায় সকলেই মুখিয়ে আইপিএলে নিজেদের সেরাটা দিতে।












Click it and Unblock the Notifications