IPL 2021: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিপদ বাড়িয়ে জয়ের সরণিতে দিল্লি ক্যাপিটালস
আইপিএলে শেষ চারে ওঠার লড়াই আরও কঠিন হয়ে গেল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের। শারজায় চলতি আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমে ৪ উইকেটে হারল রোহিত শর্মার দল। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রইল দিল্লি ক্যাপিটালস। নেট রান রেটে সিএসকে-র চেয়ে পিছিয়ে পন্থরা। মুম্বই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রইল ষষ্ঠ স্থানে। ২০১৪ সালে পাঞ্জাব ও গত বছর দিল্লি মুম্বইয়ের কাছে হেরে খেতাব জিততে পারেনি। দুই দলই এবার মুম্বইকে হারিয়ে তাদের বিপদ বাড়িয়ে তুলল। শ্রেয়স আইয়ার ৩৩ বলে ৩৩ এবং রবিচন্দ্রন অশ্বিন ২১ বলে ২০ রানে অপরাজিত থাকেন। ক্রুণাল পাণ্ডিয়ার শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান অশ্বিন।

জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়ে দিল্লি ক্যাপিটালস। স্কোরবোর্ডে ১৫ রান ওঠার ফাঁকে ফিরে যান দুই ওপেনার। শিখর ধাওয়ান ৮ ও পৃথ্বী শ আউট হন ব্যক্তিগত ৬ রানে। তিনে নামা স্টিভ স্মিথ নাথান কুল্টার-নাইলের বিধ্বংসী ইয়র্কারে বোল্ড হন ৯ রান করে। ৪.১ ওভারে ৩০ রানে তৃতীয় উইকেট পড়ে দিল্লির। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ক্যাপিটালস ক্যাপ্টেন ঋষভ পস্থ। ৩টি চার ও একটি ছক্কার সাহায্যে ২২ বলে ২৬ রান করে আউট হন তিনি। ১১.৪ ওভারে দলের ৭৭ রানে অক্ষর প্যাটেল ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোর হন। ডিআরএস নিয়েও লাভ হয়নি। প্যাটেল করেন ৯। ১৪তম ওভারের প্রথম বলে শিমরন হেটমায়ারকে আউট করেন জসপ্রীত বুমরাহ, ৮ বলে ১৫ করেন হেটমায়ার। এরপর অবিচ্ছেদ্য জুটিতে দলের জয় নিশ্চিত করেন রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়স আইয়ার। ম্যাচের সেরা অক্ষর প্যাটেল।
That Winning Feeling! 👌 👌@DelhiCapitals held their nerve to beat #MI by 4⃣ wickets & registered their 9th win of the #VIVOIPL. 👏 👏 #MIvDC
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
Scorecard 👉 https://t.co/Kqs548PStW pic.twitter.com/XCM9OUDxwD
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা বলেন, এখানকার ম্যাচগুলি দেখে আগেই জানতাম জয় পাওয়া সহজ হবে না। তবে আমরা তৈরি ছিলাম, কী করণীয় সেই পরিকল্পনাও করেছিলাম। তবে আমাদের ব্যাটিং ভালো হয়নি। এটা ১৭০-১৮০ রানের উইকেট নয়, সেটা বুঝেছিলাম। কিন্তু অন্তত ১৪০ রান দরকার ছিল। পার্টনারশিপ না হওয়ায় সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি। ব্যাটাররা রান না পেলে জেতা কঠিন হয়ে যায়। আমি নিজেও সেটা মেনে নিচ্ছি। মিডল অর্ডারে ব্যাটিং কাঙ্ক্ষিত হয়নি। এতে আমি যথেষ্টই হতাশ। আমরা দক্ষতা অনুযায়ী খেলতে পারছি না। তবে আমি আশাবাদী, বাকি দুটি ম্যাচে আমরা চেনা ছন্দে খেলে জিততে পারব।
Take us home, Shrey 💙#YehHaiNayiDilli #IPL2021 #MIvDC pic.twitter.com/ehHgCcBXUQ
— Delhi Capitals (@DelhiCapitals) October 2, 2021
ঋষভ পন্থ কষ্টার্জিত জয় পেয়ে স্বাভাবিকভাবেই তৃপ্ত। তিনি বলেন, শারজার উইকেটের কথা ভেবে পাওয়ারপ্লেতে পেসারদের দিয়ে বল করানোর পরিকল্পনা ছিল। আবেশ এই মরশুমের বড় আবিষ্কার। মার্কাস স্টইনিসও দ্রুত ফিট হয়ে যাবেন।












Click it and Unblock the Notifications