IPL 2022: কেকেআর-এ ব্রাত্য কুলদীপের চোখ ধাঁধানো পারফরম্যান্সে বিধ্বস্ত নাইটরা

কেকেআর-এ ব্রাত্য কুলদীপের চোখ ধাঁধানো পারফরম্যান্সে বিধ্বস্ত নাইটরা

একটা সময়ে তাঁকে দূরে সরিয়ে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। ডাগ আউটে বসে থেকে শেষ হতে বসেছিল তাঁর কেরিয়ার। কেকেআর-এ যেন অস্পৃশ্যের মতো ছিলেন তিনি। তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল জাতীয় দলও। কেকেআর-এর সেই বাতিল ঘোরা কুলদীপ যাদব একাই চার উইকেট নিয়ে লজ্জার হার উপহার দিলেন শাহরুখ খানের দলকে। দিল্লির দেওয়া পাহাড়প্রমাণ ২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে কলকাতার ইনিংস শেষ হয়ে গেল ১৭১ রানে।

কেকেআর-এ ব্রাত্য কুলদীপের চোখ ধাঁধানো পারফরম্যান্সে বিধ্বস্ত নাইটরা

২১৬ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে'র মধ্যেই দুই ওপেনার ভেঙ্কটেশ আইয়ার এবং অজিঙ্ক রাহানের উইকেট হারায় নাইট রাইডার্স। ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন ভেঙ্কটেশ। অজিঙ্কর ব্যাট থেকে আসে ৮ রান। দুই ওপেনারকে হারানোর পর কলকাতার ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন নীতিশ রানা এবং দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শ্রেয়স লড়াই চালানোর চেষ্টা করলেও তাঁকে পরাস্থ হতে হয় নাইটদের শিবিরে থেকে অবসাদের দিকে চলে যাওয়া কুলদীপ। তাঁর বলে স্টাম্প আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়স। নীতিশ রানার ব্যাট থেকে আসে ৩০ রানের ইনিংস। এর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি কেকেআর। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

কুলদীপ যাদব একাই চার উইকেট নিয়ে কেকেআর-এর সমস্ত লড়াই শেষ করে দেন। কেকেআর-এর অধিনায়ক শ্রেয়স ছাড়া এই ম্যাচে কুলদীপের শিকার গত ম্যাচে বিস্ফোরক ইনিংস খেলা প্যাট কামিন্স, সুনীল নারিন এবং উমেশ যাদব। এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন নাইট উইকেটরক্ষক স্যাম বিলিংস।

কুলদীপ যাদাব ছাড়া এই ম্যাচে বল হাতে দুরন্ত পারফর্ম করেছেন খালিল আহমেদ। ৪ ওভারে ২৫ রান খরচ করে ৩ উইকেট সংগ্রহ করেছেন এই বাম হাতি পেসার। এ ছাড়া দিল্লির হয়ে দু'টি উইকেট পেয়েছেন শার্দূল ঠাকুর এবং একটি শিকার ললিত যাদবের।

এ দন প্রথমে টসে জিতে দিল্লি ক্যাপিটলসকে ব্যাটিং করতে আহ্বান জানান কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার। পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নারের বিস্ফোরক ব্যাটিংয়ের উপর ভর করে প্রথম উইকেটে দিল্লি ৯৩ রানের পার্টনারশিপ গড়ে। পৃথ্বী শ-এর ব্যাট থেকে আসে ৫১ রান। ডেভিড ওয়ার্নার করেন ৬১ রান।

IPL 2022: কেকেআর-এ ব্রাত্য কুলদীপের চোখ ধাঁধানো পারফরম্যান্সে বিধ্বস্ত নাইটরা

মিডল অর্ডারে ললিত যাদব বা রোভম্যান পাওয়েল ব্যর্থ হলেও দিল্লির ইনিংসকে ২০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন শার্দূল ঠাকুর এবং অক্ষর প্যাটেল। শার্দূল ১১ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। অক্ষর প্যাটেল করেন অপরাজিত ২২ রান। কলকাতার হয়ে এই ম্যাচে সর্বাধিক ২ উইকেট নেন সুনীল নারিন। একটি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব, বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+