ডব্লিউপিএল ফাইনালে টানা চতুর্থবার উঠল দিল্লি ক্যাপিটালস, খেতাবের দ্বৈরথে সামনে আরসিবি
ডব্লিউপিএলের ফাইনালে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। তারা এই নিয়ে টানা চারবার ফাইনাল খেলতে নামবে, প্রথমবার খেতাব দখলের স্বাদ পাওয়ার লক্ষ্য নিয়ে।
আজ ভদোদরায় এলিমিনেটরে দিল্লি ক্যাপিটালস ২৬ বল বাকি থাকতে ৭ উইকেটে হারাল গুজরাত জায়ান্টসকে।

এদিন দিল্লি ক্যাপিটালস টস জিতে ফিল্ডিং নিয়েছিল। গুজরাত জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে। বেথ মুনি ৫১ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। জর্জিয়া ওয়ারহ্যাম ২৫ বলে ৩৫ রান করেন। চিনেল হেনরি তিনটি, নন্দিনী শর্মা ২টি ও মিন্নু মনি নেন ১টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে ১৫.৪ ওভারে তিন উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। লিজেল লি ২৪ বলে ৪৩, শেফালি ভার্মা ২১ বলে ৩১ ও অধিনায়ক জেমাইমা রডরিগেজ করেন ২৩ বলে ৪১। লরা উলভার্ট ২৪ বলে ৩২ ও মারিজান কাপ ৩ বলে ৪ রানে অপরাজিত থাকেন। জর্জিয়া ওয়ারহ্যাম নেন ২টি উইকেট।












Click it and Unblock the Notifications