আইপিএল ২০২০-তে চমকপ্রদ পারফরম্যান্স করা দিল্লি ও রাজস্থান ক্রিকেটারদের দিকে নজর ফেরানো যাক

আইপিএল ২০২০-তে চমকপ্রদ পারফরম্যান্স করা দিল্লি ও রাজস্থান ক্রিকেটারদের দিকে নজর ফেরানো যাক

আর কয়েক ঘণ্টার মধ্যেই আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। কে জিতবে, সে তো সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক আইপিএল ২০২০-তে চমকপ্রদ পারফরম্যান্স করা দিল্লি ও রাজস্থান ক্রিকেটার কারা। কোন ক্রিকেটার তালিকার কোথায় অবস্থান করছে, তাও জেনে নেওয়া যাক।

দিল্লি ক্যাপিটালসের সর্বাধিক রান সংগ্রাহক

দিল্লি ক্যাপিটালসের সর্বাধিক রান সংগ্রাহক

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে তিনি ২৪৫ রান করেছেন। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৮। এখনও পর্যন্ত দলকে দুর্দান্তভাবে নেতৃত্বও দিয়েছেন আইয়ার।

রাজস্থান রয়্যালসের জার্সিতে সর্বাধিক রান সংগ্রাহক

রাজস্থান রয়্যালসের জার্সিতে সর্বাধিক রান সংগ্রাহক

রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি রান করেছেন সঞ্জু স্যামসন। এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ২০২ রান করেছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। টুর্নামেন্টে সঞ্জুর সর্বাধিক স্কোর ৮৫। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্তভাবে করলেও আচমকাই ছন্দপতন ঘটেছে স্যামসনের পারফরম্যান্সে।

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট

আইপিএল ২০২০-তে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। সাত ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনিই সর্বাধিক রান সংগ্রাহক।

রাজস্থান রয়্যালসের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট

রাজস্থান রয়্যালসের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট

রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সর্বাধিক উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার। সাত ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। টুর্নামেন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছেন আর্চার।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+