IPL 2022: মুম্বইয়ের বিরুদ্ধে হেরে প্লে-অফে পৌঁছনো হল না দিল্লির, চতুর্থ স্থানে শেষ করে নক আউট পর্বে আরসিবি
IPL 2022: মুম্বইয়ের বিরুদ্ধে হেরে প্লে-অফে পৌঁছনো হল না দিল্লির, চতুর্থ স্থানে শেষ করে নক আউট পর্বে আরসিবি
শেষ পর্যন্ত অসমাপ্তই রয়ে গেল দিল্লি ক্যাপিটালসের প্লে-অফে পৌঁছনোর আশা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রপের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫ উইকেটে হেরে চলতি আইপিএল-এ নিজেদের অভিযান শেষ করল দিল্লি। প্লে-অফে পৌঁছতে হলে এই ম্যাচে স্রেফ জিতলেই চলত কিন্তু সেই কাজটিও করতে পারল না ঋষভ পন্থের নেতৃত্বাধীন রাজধানীর ফ্রাঞ্চাইজি।

এ দিন টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিং করতে পাঠান মুম্বই ক্যাপিটালসের অধিনায়ক রোহিত শর্মা। শুরু ব্যাটিং করে বড় রান স্কোর বোর্ডে তোলার সুযোগ পেয়েছিল দিল্লি। যদিও টসে হারার পর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ জানিয়েছিলেন তাঁর দল টসে জিতলে তাঁরাও বোলিং-ই করতেন। কিন্তু হাইপ্রোফাইল ম্যাচে প্রথমে বোর্ডে রান তোলা একটা আলাদা সুবিধা দেয় তা অস্বীকার করার জায়গা নেই।
এ দিন শুরুটাই খুব খারপ করে দিল্লি। ডেভিড ওয়ার্নার আউট হন ৫ রানে। বিনা রানে প্রথম বলেই আউট হন মিচেল মার্শ। পৃথ্বী শ ২৪ রানে ফেরেন ডাগআউটে। পাওয়ার প্লে-র মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। এখান থেকে দিল্লির ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর দায়িত্ব আসে ঋষভ পন্থ এবং রোভমান পাওয়েলের উপর। এই দুই ব্যাটসম্যান উইকেট ধরে রেখে দলকে বড় রানের দিকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে খেললেও বিফল হয়েছে। ৩৯ রানে আউট হন ঋষভ পন্থ, ৪৩ রানে ফেরেন পাওয়েল। সেট পার্টনারশিপ ভেঙে যাওয়ার পর নতুন করে আবারও বড় পার্টনারশিপ গড়তে পারেনি দিল্লি। শেষের দিকে কার্যকারী ১৯ রান করেন অক্ষর প্যাটেল। নির্ধারিত ২০ ওভারে ১৫৯/৭ রান তোলে দিল্লি। মুম্বইয়ের হয়ে তিনটি উইকেট পান জসপ্রীত বুমরাহ এবং দু'টি উইকেট পান রমনদীপ সিং।

হাতের তালুর মতো চেনা ওয়াংখেড়েতে ব্যাটিং করতে নেমে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে সমস্যা হয়নি দিল্লির। রোহিত শর্মা মাত্র ২ রান করে আউট হলেও ঈশান কিষান (৪৮), ডেওয়াল্ড ব্রেভিস (৩৭) অভিষ্ঠ লক্ষ্যে মুম্বইকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কিষান এবং ব্রেভিস আউট হওয়ার পর মুম্বইয়ের ব্যাটিং-এর হাল ধরেন তিলক বর্মা এবং টিম ডেভিড। ২১ রান করেন তিলক এবং ডেভিড করেন ৩৪ রান। ১১ বলে ৩৪ রান করেন ডেভিড, তাঁর এই ইনিংসই দিল্লির থেকে অনেক দূরে ম্যাচ সরিয়ে নিয়ে যায়। শেষের দিকে অপরাজিত ১৩ রান করে মুম্বইকে জয় এনে দেন রমনদীপ সিং। ১৯.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। দিল্লি ক্যাপিটালসের হয়ে দু'টি করে উইকেট পেয়েছেন এনরিচ নোকিয়া এবং শার্দূল ঠাকুর। একটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব।












Click it and Unblock the Notifications