Syed Mushtaq Ali Trophy: বল করলেন ১১ জনই! সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টি২০ ক্রিকেটে নয়া ইতিহাস দিল্লি দলের
টি২০ ক্রিকেটে বিরল নজির সৃষ্টি করল দিল্লি ক্রিকেট দল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মণিপুরের বিপক্ষে দলের ১১ জনকে দিয়েই বোলিং করিয়েছে দিল্লি। শুক্রবার নজিরবিহীন এই ঘটনাই ঘটেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আন্তর্জাতিক টি-২০তো বটেই, স্বীকৃত টি-২০ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম।
দিল্লির ১১ বোলারের মধ্যে তিনজন করেছেন ৩ ওভার করে, ৩ জন দুই ওভার করে। বাকি পাঁচজন বোলিং করেন ১ ওভার করে। ব্যাটসম্যান-উইকেটকিপার নির্বিশেষে সবাই বোলিং করেছেন। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক ম্যাচে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ৭ বোলারকে ব্যবহার করেছিলেন। কিন্তু সেই রেকর্ড ভেঙে গেল দিল্লি দলের কাছে।

উইকেটরক্ষক তথা অধিনায়ক আয়ূশ বাদোনি ২ ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। প্রিয়াংশ আর্য ১ ওভারে ২ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। এর পাশাপাশি রানা, হিম্মত সিং, যশ ধুল, অনুজ রাওয়াত প্রত্যেকেই ১ ওভার করে বলে করেছেন কিন্তু কোনও উইকেট পাননি।
১১ জন বোলারের বিপক্ষেমণিপুর বেশি রান তুলতে পারেনি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১২০ রান। তাড়া করতে নেমে ৯ বল আর ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দিল্লি। বল করানোর নিরিখে খুব একটা পিছিয়ে ছিল না মণিপুরও। তারাও তাদের ৭ জন ক্রিকেটারদের দিয়ে বল করায়।
দিল্লি দলব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় । ৫১ বলে ৫৯ করে অপরাজিত ছিলেন ওপেনার যশ ধুল।
টি২০ ক্রিকেটে এমন নজির না থাকলেও টেস্টে কিন্ত আছে। টেস্ট ক্রিকেটে ভারত ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচে ১১ জন বোলারকে দিয়ে বল করিয়েছিলেন। সেই ম্যাচের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার নজির সৃষ্টি কর দিল্লিও।
অন্যদিকে অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে ২৩ বলে ৭৭ রান করলেন ঈশান কিষাণ।












Click it and Unblock the Notifications