ইচ্ছার বিরুদ্ধে কেন বিরাটকে 'ডিক্লেয়ার' করতে হল জানেন! চাঞ্চল্যকর ঘটনা মাঠে
বিরাট কোহলির রেকর্ড ভাঙা দ্বিশতরানের ঘটনা যদি এই ম্যাচের 'হিরো' হয়, তাহলে দিল্লির দূষণের জেরে একের পর এক শ্রীলঙ্কার খেলোয়াড়ের অসুস্থতার ঘটনা এই ম্যাচের 'ভিলেন'।
ফিরোজ শাহ কোটলা টেস্টে দ্বিতীয় দিনে একের পর এক চাঞ্চল্যকর ঘটনার পর্যায়ক্রম দেখা গিয়েছে। বিরাট কোহলির রেকর্ড ভাঙা দ্বিশতরানের ঘটনা যদি এই ম্যাচের 'হিরো' হয়, তাহলে দিল্লির দূষণের জেরে একের পর এক শ্রীলঙ্কার খেলোয়াড়ের অসুস্থতার ঘটনা এই ম্যাচের 'ভিলেন'। আর এই খারাপ আর ভালো দুটি দিকের মাঝে , ইনিংস ডিক্লেয়ার করতে বাধ্য হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

গত বছর থেকেই দূষণের জন্য শিরোনামে আসতে থাকে দিল্লি। এবছর দিওয়ালিতে বাজি ফাটানোর ওপর বিধি নিষেধ লাগু করা থেকে শুরু করে একাধিক নিয়ম নীতি মানলেও , কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দূষণকে। আর রবিবার দিল্লির ফিরোজ শাহ কোটলার ম্যাচে এই দূষণের জেরে ক্রমাগত অসুস্থ হতে থাকেন একের পর এক শ্রীলঙ্কার ক্রিকেটার। প্রথমে গামগে, পরে লাকমল; পর পর অসুস্থ হন। এক সময়ে দেখা যায় শ্রীলঙ্কার পক্ষ থেকে মাঠে ফিল্ডিং করার জন্য সেরকম কেউই নেই। এমন এক সময়ে বিসিসিআই-কে দূষণ নিয়ে অভিযোগ জানায় শ্রীলঙ্কার শিবির।
এদিকে, আতঙ্কের জেরে মাঠে উপস্থিত শ্রীলঙ্কার খেলোয়াড়রাও মাস্ক পড়ে ফিল্ডিং করেন। আর খেলোয়াড়দের অসুস্থতার জেরে, শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ ও ফিডিও পর্যন্ত শেষমেশ জার্সি পড়ে তৈরি হতে শুরু করেন। শেষ এমন এক পরিস্থিতিতে ড্রেসিং রুম থেকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বাধ্য হন ডিক্লেয়ার করতে। এত হাফ ছেঁড়ে বাঁচেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। জানা যায়,বিসিসিআইয়ের কাছে দূষণ নিয়ে অভিযোগের জেরেই বিরাট ইনিংস ডিক্লেয়ার করতে বাধ্য হন। ক্রিজে তখন ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাদেজা। তবে বিরাটের হাবভাব দেখে বোঝা স্পষ্ট ছিল, যে এভাবে ডিক্লেয়ার তিনি মন থেকে করতে চাননি।












Click it and Unblock the Notifications