টি ২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়, ওয়েস্ট ইন্ডিজ টিকে থাকলেও পোলার্ডের অনুপস্থিতি নিয়ে চিন্তা

টি ২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। সুপার টুয়েলভে হারের হ্যাটট্রিক করায় মাহমুদুল্লাহদের বাকি দুটি ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সুপার টুয়েলভে তৃতীয় ম্যাচে প্রথম জয়ের মুখ দেখলেও কাইরন পোলার্ডের দলের পক্ষে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ। আজ শারজায় বাংলাদেশকে ৩ রানে হারিয়েছে ক্যারিবিয়ানরা। ম্যাচের সেরা নিকোলাস পুরাণ।

ওয়েস্ট ইন্ডিজ টিকে থাকলেও পোলার্ডের অনুপস্থিতি নিয়ে চিন্তা

এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৭ উইকেটে ১৪২ রান। একটি চার ও চারটি ছক্কার সাহায্যে ২২ বলে সর্বাধিক ৪০ রান করেন নিকোলাস পুরাণ। টি ২০ আন্তর্জাতিকে অভিষেক ম্যাচে রস্টন চেজ তিনে নেমে করেন ৪৬ বলে ৩৯। ক্রিস গেইল ৪, এভিন লুইস ৬, শিমরন হেটমায়ার ৯ রান করেন। ১৬ বলে ৮ রান করে চোট পেয়ে কাইরন পোলার্ড মাঠ ছাড়ার পরের বলেই একটিও বল না খেলে রান আউট হয়ে যান আন্দ্রে রাসেল। রস্টন চেজের শট তাস্কিন আহেমেদের জুতোয় লেগে উইকেট ভেঙে দেয়। ওয়েস্ট ইন্ডিজের ৫০ রান হয়েছিল ১০.১ ওভারে। মুস্তাফিজুর রহমানের শেষ ওভারে ১৯ রান ওঠায় বাংলাদেশ লড়াইয়ের মতো জায়গায় পৌঁছায়। জেসন হোল্ডার ৫ বলে ১৫ ও কাইরন পোলার্ড ১৮ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। মেহেদি হাসান ২৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন। শরিফুল ইসলাম ২ উইকেট নেন ২০ রান খরচ করে। মুস্তাফিজুর রহমান চার ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট পান। তাস্কিন আহমেদ ৪ ওভারে ১৭ ও শাকিব আল হাসান ৪ ওভারে ২৮ রান দিয়ে কোনও উইকেট পাননি।

ওয়েস্ট ইন্ডিজ টিকে থাকলেও পোলার্ডের অনুপস্থিতি নিয়ে চিন্তা

পোলার্ড ঠিক কী কারণে মাঠ ছেড়েছিলেন তা নিয়ে জল্পনা আছে। মন্থর ইনিংস খেলছিলেন, নন-স্ট্রাইকিং এন্ডে থেকে হঠাৎ করেই প্যাভিলিয়নে ফিরে যান। কোনও চোট পেতেও দেখা যায়নি। তবে শারজার গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন কিনা তা নিয়ে চর্চা চলছে। শেষ লগ্নে ব্যাট করতে নেমে ২টি বল খেলে ৬ রান করেন। তবে ফিল্ডিং করতে নামেননি। তাঁর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজকে দারুণভাবে নেতৃত্ব দেন ম্যাচের সেরা নিকোলাস পুরাণ। তিনি বলেন, পোলার্ডের স্বাস্থ্যের বিষয়টি মেডিক্যাল টিম দেখছে। চিন্তার কিছু নেই। শেষে ব্যাট করতে নেমে তিনি ছক্কাও হাঁকিয়েছেন, তিনি অসাধারণ লিডার।

ওয়েস্ট ইন্ডিজ টিকে থাকলেও পোলার্ডের অনুপস্থিতি নিয়ে চিন্তা

জয়ের জন্য ১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ থামল ৫ উইকেটে ১৩৯ রানে। ৪৩ বলে ৪৪ রান করে লিটন দাস ১৯তম ওভারের শেষ বলে আউট হন। এই উইকেটটাই ফারাক গড়ে দিল মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। বাউন্ডারি লাইনের ধারে ডোয়েইন ব্র্যাভোর বলে ক্যাচটি ধরেন দীর্ঘদেহী জেসন হোল্ডার। মাহমুদুল্লাহ বলেছেন, এটি ছয় হয়ে গেলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। তখন আমরা দুজনেই সেট হয়ে গিয়েছিলাম উইকেটে। ২৪ বলে ৩১ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। সৌম্য সরকার ও মহম্মদ নঈম দুজনেই ১৭ রান করেন। ওপেন করতে নেমে শাকিব ৯ রানে আউট হন। মুশফিকুর রহিম ৮ রানের বেশি করতে পারেননি। রবি রামপাল, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, আকিল হোসেন ও ডোয়েইন ব্র্যাভো একটি করে উইকেট পান। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ১৯ রান। সেখানে বাংলাদেশের জিততে শেষ ওভারে দরকার ছিল ১৩। লং অনে হোল্ডারের নাগাল এড়িয়ে লিটন ছক্কা না পাওয়ায় হতাশ বাংলাদেশ শিবির। তবে বেশ কিছু ক্যাচ ফেলা ও ফিল্ডিংয়ে ১০-১৫ রান অতিরিক্ত দিয়ে ফেলাকেও পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করেছেন মাহমুদুল্লাহ।

এই জয়ের সুবাদে ৩ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলই ২ ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে এক ও দুইয়ে রয়েছে। কাল এই দুই দলের মধ্যে যে জিতবে তারা সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলবে। ২ ম্যাচে ২ পয়েন্ট করে নিয়ে তিন ও চারে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। কাল এই দুই দলও পরস্পরের বিরুদ্ধে খেলবে। নভেম্বরের ৪ ও ৬ তারিখ যথাক্রমে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরের ২ ও ৪ তারিখ যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের নিয়মরক্ষার ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+