IPL 2021: ধোনির চেন্নাইয়ের হারের হ্যাটট্রিক বিস্ফোরক রাহুলে ! আইপিএলে বাগদানে চমক দীপক চাহারের

পাঞ্জাব কিংসের কাছে পরাজয়ের দিনেই বাগদান সেরে ফেললেন চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চাহার। দুবাইয়ের স্টেডিয়ামের গ্যালারিতে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রেমিকা জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দিলেন, সম্মতি পেতেই হাতে আঙটি পরিয়ে আলিঙ্গনও করলেন। সেখানে উপস্থিত ছিলেন সিএসকের ক্রিকেটারদের স্ত্রী, সন্তানরাও। আইপিএলের আসরে বাগদান সেরে চমক দিলেন সিএসকের এই পেসার।

আইপিএলে বাগদানে চমক দীপক চাহারের

(ছবি- দীপক চাহারের ইনস্টাগ্রাম)

তবে বাগদানের দিনটি চাহারের দলের পক্ষে মোটেই সুখকর হল না। লোকেশ রাহুলের ৪২ বলে অপরাজিত ৯৮ রানের সুবাদে ৭ ওভার বাকি থাকতে ৭ উইকেটে চেন্নাইকে হারিয়েছে পাঞ্জাব। এদিন লিগ পর্যায়ের শেষ ম্যাচে জয়ের জন্য পাঞ্জাব কিংসের দরকার ছিল ১৩৫ রান। তার মধ্যে একাই ৯৮ রান করলেন পাঞ্জাব কিংস অধিনায়ক লোকেশ রাহুল।

আইপিএলে বাগদানে চমক দীপক চাহারের

৪২ বলে তিনি খেললেন ৯৮ রানের অপরাজিত ইনিংস। নিঃসন্দেহে যা টি ২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলকে স্বস্তি দেবে। চলতি আইপিএলে এখনও অবধি সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবেই বিশ্বকাপ অভিযানে যাবেন রাহুল। ময়াঙ্ক আগরওয়াল ১২, সরফরাজ খান ০, শাহরুখ খান ৮ ও এইডেন মার্করাম ১৩ রানে আউট হওয়া সত্ত্বেও ৭ ওভার বাকি থাকতে ৬ উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারায় পাঞ্জাব কিংস। এই জয়ের সুবাদে নেট রান রেটও অনেকটাই বাড়িয়ে ফেলে পাঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংসের শার্দুল ঠাকুর ৩ ওভারে ২৮ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।

অপর উইকেটটি দখল করেন দীপক চাহার। চার ওভারে ৪৮ রানের বিনিময়ে তিনি ফেরান শাহরুখ খানকে। এরপরই প্লে অফের আগে বড় কাজটা সেরে চমক দিলেন চেন্নাইয়ের পেসার। সতীর্থদের স্ত্রী, বান্ধবী, সন্তানদের সঙ্গে বসেই খেলা দেখছিলেন চাহারের প্রেমিকা জয়া ভরদ্বাজ। গ্যালারিতে গিয়ে বাগদান পর্ব সেরে ফেললেন দীপক চাহার।

দিল্লিতে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত জয়া ভরদ্বাজ। বিগ বসের প্রাক্তন প্রতিযোগী সিদ্ধার্থ ভরদ্বাজের বোন তিনি। এম টিভির শোতেও দেখা গিয়েছে সিদ্ধার্থকে। দীপক ও জয়ার সম্পর্কের কথা কিছুদিন আগেই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এদিন বাগদান সারা হয়ে গেল। জানা গিয়েছে, আইপিএলের শেষে রোকা অনুষ্ঠানও সেরে ফেলতে চলেছে দীপক ও জয়ার পরিবার।

হারের হ্যাটট্রিকের পরও প্লে অফের আগে উদ্বিগ্ন নন ধোনি। দিল্লি ক্যাপিটালসই এক নম্বর দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে নামবে সিএসকের বিরুদ্ধে। বিরাট কোহলির আরসিবিকে দুইয়ে আসতে গেলে অসাধ্যসাধন করতে হবে। যেমন, ২০০ রান তুললে জিততে হবে ১৬৩ রানে! রান তাড়া করলে চেন্নাই সুপার কিংসকে টপকানোর কোনও সুযোগই পাবে না আরসিবি। ২০১৭ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ১৪৬ রানে হারিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলসকে। ফলে চেন্নাই সুপার কিংস রবিবার প্রথম কোয়ালিফায়ার খেলার ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+