চোটের কবলে আরও এক ভারতীয় তারকা, উজ্জ্বল হচ্ছে মহম্মদ শামির বিশ্বকাপে খেলার সম্ভাবনা

চোটের কবলে আরও এক ভারতীয় তারকা, উজ্জ্বল হচ্ছে মহম্মদ শামির বিশ্বকাপে খেলার সম্ভাবনা

বিশ্বকাপের আগে ভারতীয় বোলিং লাইনআপের চোট পাওয়ার প্রবণাত চিন্তা বাড়াচ্ছে। পিঠের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। এ বার গোড়ালিতে চোট পেলেন বিশ্বকাপের জন্য স্ট্যান্ডবাই হিসেবে থাকা দীপক চাহার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দু'টি ওডিআই ম্যাচে তাঁর না খেলার সম্ভাবনাই প্রবল, এমনটাই খবর পিটিআই সূত্রে। লখনউয়ে প্রথম ম্যাচের আগে অনুশীলনের সময়ে গোড়ালিতে চোট পান চাহার। ওই ম্যাচে যদিও চাহারকে দলে রাখেনি ভারত। তিন পেসার হিসেবে ভারতীয় দল খেলিয়েছিল আভেষ খান, শার্দূল ঠাকুর এবং মহম্মদ সিরাজকে।

চোট কবলে আরও এক ভারতীয় তারকা, উজ্জ্বল হচ্ছে মহম্মদ শামির বিশ্বকাপে খেলার সম্ভাবনা

নাম প্রকাশএর ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার শর্তে এক বিসিসিআই আধিকারিক পিটিআই-কে বলেছেন, "দীপকের (চাহার) গোড়ালিতে মোচর লেগেছে। তবে, সেটা খুব একটা গুরুতর নয়। তবে, কিছু দিনের বিশ্রাম ওকে নিতে হতে পারে। এখন এটা পুরোপুরি ম্যানেজমেন্টের বিষয় যে তারা ওকে নিয়ে ঝুঁকি নিতে চায় কি না। কারণ ও টি-২০ বিশ্বকাপের স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন।"

এটা কার্যত নিশ্চিত যে অভিজ্ঞ বোলার মহম্মদ শামি ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে চলেছেন চোট পাওয়া জসপ্রীত বুমরাহের পরিবর্তে। শামি ধীরে ধীরে ম্যাচ হয়ে উঠছেন এবং আগামী তিন-চার দিনের মধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। ওই আধিকারিক পিটিআই-কে বলেছেন, "মহম্মদ শামি যদি ফিট থাকে তা হলেও ও-ই রিপ্লেস করতে চলেছে (বুমরাহ'কে)। কারণ দক্ষতার বিচারে ওই সবার আগে আসে (বুমরাহকে রিপ্লেস করার ক্ষেত্রে)।"

মহারাষ্ট্রের লেফট আর্ম পেসার মুকেশ চৌধুরি এবং সৌরাষ্ট্রের চেতন সাকারিয়া নেট বোলার হিসেবে ভারতের টি-২০ স্কোয়াডের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে প্রভাবিত করেছেন মুকেশ। ওই আধিকারিক বলেছেন, "এখনও পর্যন্ত মুকেশ এবং চেতন দলের সঙ্গে গতকাল উড়ে গিয়েছে। পারথে দলের সঙ্গেই ওরা থাকবে। ওখানে দু'টো প্র্যাকটিস ম্যাচ খেলবে ভারত।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+