আজকের দিনেই শেষবারের জন্য টেস্ট খেলেছিলেন ধোনি

২০১৪ অস্ট্রেলিয়া সফর, আজকের দিনেই শেষবারের জন্য টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি

২০১৪ অস্ট্রেলিয়া সফর, আজকের দিনেই শেষবারের জন্য টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এদিনই অস্ট্রেলিয়া সফরে তৃতীয় টেস্ট ম্যাচটি খেলে মেলবোর্নে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন মাহি।সেবার সিরিজে আরও একটি টেস্ট ম্যাচ বাকি থাকলেও সকলকে চমকে দিয়ে টেস্ট থেকে অবসর নিয়ে নেন তৎকালীন ভারত অধিনায়ক। দিনটা ছিল ৩০ ডিসেম্বর। ধোনির টেস্ট অবসরের আজ ৫ বছর পূর্তি।

আজকেই দিনেই শেষবারের জন্য টেস্ট খেলেছিলেন ধোনি

২০০৯ সালে ধোনির অধিনায়কত্বে টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছিল ভারত। ধোনির ক্যাপ্টেন্সিতে ৬০টি টেস্ট খেলে ২৭ টি টেস্ট জিতেছে ভারত। ২০০৮ সালে অনিল কুম্বলের থেকে টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন মাহি।

ধোনির অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টটি ভারত ড্র করে। মেলবোর্নে প্রথম ইনিংসে ভারতীয় বোলিংকে শাসন করে অস্ট্রেলিয়া ৫৩০ রান তুলেছিল। জবাবে ভারত প্রথম ইনিংসে ৪৬৫ রান করে ভারত দারুণ লড়াই দেয়। পাল্টা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৩১৮ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ভারতের টার্গেট দাঁড়ায় ৩৮৪ রান। ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলে ম্যাচ ড্র করেছিল।

ধোনি অবসর নেওয়ার পর টেস্টে অধিনাকত্ব পান বিরাট কোহলি। সিরিজের চতুর্থ টেস্টে বিরাটের অধীনে ভারত দারুণ লড়াই দেয়। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। প্রথম ইনিংসে ১৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন বিরাট। শেষ পর্যন্ত সিডনি ম্যাচ ড্র করেছিল ভারত।

সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে ৯০ ম্যাচ খেলে ধোনি ৪৮৭৬ রান হাঁকান। ৬ সেঞ্চুরি, ১টি দ্বিশতরান ও ৩৩টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+