বিশ্বকাপ থেকে বিশ্বকাপ, একনজরে এমএসস ধোনির এই দশক
২০১৯ বিশ্বকাপের পর থেকে নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে রাখা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনার শেষ নেই। ফের কবে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাবেন দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক, তা কেউ জানেন না।
২০১৯ বিশ্বকাপের পর থেকে নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে রাখা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনার শেষ নেই। ফের কবে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাবেন দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক, তা কেউ জানেন না। তা বলে এই দশকে ভারতীয় ক্রিকেটকে দেওয়া ধোনির অবদান কী ভোলা যায়। সেই সাফল্য দেখে নেওয়া যাক এক নজরে।

২০১১ বিশ্বকাপ
২৮ বছর পর ক্রিকেট বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। তাও আবার ঘরের মাঠে। মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতকে ২০১১-র বিশ্বকাপ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল সেদিন থেকে।

২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি
সেই বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফি হাতে তুলেছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। ফাইনালে দুর্ধর্ষ ইংল্যান্ডকে হারিয়েছিলেন মেন ইন ব্লু।

টেস্ট থেকে অবসর
২০১৪ সালে আচমকাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মহেন্দ্র সিং ধোনি। সে বছর অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহি। ভারতের হয়ে ৯০টি টেস্ট ম্যাচ খেলেছেন এমএস। ৬০টি ম্যাচে তিনি অধিনায়কত্ব সামলেছেন।

আইপিএল ফিক্সিং
২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে মহেন্দ্র সিং ধোনির নাম জড়িয়ে যায়। যদিও পরে তিনি নির্দোষ বলে প্রমাণিত হয়।

তিন বার আইপিএল
শেষ হতে চলা এই দশকেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিন বার আইপিএল-র ট্রফি জেতে চেন্নাই সুপার কিংস। ২০১০, ২০১১ ও ২০১৮ সালে আইপিএল জেতে সিএসকে।

২০১৯-র বিশ্বকাপ
২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপ বিরাট কোহলির নেতৃত্বে খেলে ভারতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে যায় টিম ইন্ডিয়া। এরপর ক্রিকেট থেকে আচমকাই সরে যান মহেন্দ্র সিং ধোনি। তিনি ফের কবে টিম ইন্ডিয়ার হয়ে ২২ গজে নামবেন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications