হিউজের ছায়া এড়াতে পারলেন না পাক ক্রিকেটার জুবের, মৃত্যু বাউন্সারের আঘাতে

পাকিস্তানের বুকে ক্রিকেট মাঠে মৃত্যু। শোকস্তব্ধ ক্রিকেট মহল।

অস্ট্রেলিয়ায় ডেভিড ওয়ার্নার ফিল হিউজের ছায়া থেকে বেঁচে গেলও নিস্তার পেলেন না পাকিস্তানের তরুণ ক্রিকেটার জুবের আহমেদ। ক্রিকেট মাঠে মাথায় বল লেগে মৃত্যু হল পাক ক্রিকেটারের।

মারদানে খেলা চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রের খবর, ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে খেলা চলছিল মারদানে। এক বাউন্সারের আঘাত থেকে বাঁচাতে পারেননি তরুণ ক্রিকেটার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে জুবের আহমেদ যথেষ্ট পরিচিত নাম। লিস্ট-এ তালিকাভুক্ত ম্যাচে যেমন তিনি খেলেছেন, তেমনই কোয়েট্টা বিয়ার্সের হয়ে টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছেন।

মৃত্যু পাক ক্রিকেটারের

জুবের আহমেদ মারা যাওয়ায় শোকের ছায়া নেমে আসে পাকিস্তানের ক্রিকেট মহলে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সমবেদনা জানিয়ে টুইটও করা হয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Tragic death of Zubair Ahmed is another reminder that safety gear i.e. helmet must be worn at all times. Our sympathies with Zubair's family <a href="https://t.co/ZNmWDYaT5w">pic.twitter.com/ZNmWDYaT5w</a></p>— PCB Official (@TheRealPCB) <a href="https://twitter.com/TheRealPCB/status/897690020236099586">August 16, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

মঙ্গলবার অনুশীলন ম্যাচ খেলার সময় ওয়ার্নার চোট পান কিন্তু ভয়ানক বিপদ ঘটেনি। তবে যেহেতু কোনও গার্ড ছাড়া খেলছিলেন পাক এই তরুণ তাই মৃত্যর করাল ছায়া এড়াতে পারলেন না তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+