কেপ টাউনে ভারতের প্রস্তুতি শুরুর আগেই দক্ষিণ আফ্রিকার অধিনায়কের হুঙ্কার, কেমন থাকবে আবহাওয়া?

মঙ্গলবার থেকে সিরিজ নির্ণায়ক তৃতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলি দলে ফিরছেন, ফলে নিশ্চিতভাবেই ভারতের শক্তি বাড়ছে। তারই মধ্যে শুরু হয়ে গেল মনস্তাত্ত্বিক যুদ্ধ। পেস-অস্ত্রেই ভারতকে ঘায়েল করে সিরিজ জয়ের হুঙ্কার দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। তবে এটাও ঠিক, কেপ টাউনের নিউল্যান্ডস পেস-ফ্রেন্ডলি উইকেট নিয়ে অপেক্ষা করলেও ভারতের পেসাররা প্রোটিয়া ব্যাটারদের সমস্যায় ফেলার যাবতীয় প্রস্তুতি নিয়েই নামবে।

সিরিজ জয়ের হাতছানি

সিরিজ জয়ের হাতছানি

বুমরাহ-শামি-শার্দুলের একের পর এক ডেলিভারি শরীরে লাগলেও পিচ আঁকড়ে পড়ে থেকে জোহানেসবার্গ টেস্ট জিতিয়েছেন ডিন এলগার। জোহানেসবার্গে ভারতের বিরুদ্ধে টেস্টে প্রথম জয় পাওয়া প্রোটিয়াদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সিরিজে সমতা ফেরানোর পর এবার সিরিজ জিততেও মুখিয়ে ডিন এলগাররা। একমাত্র ২০১০-১১ মরশুমের সফরেই দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ ড্র রেখে ফিরেছিল মহেন্দ্র সিং ধোনির দল। প্রতিবারই সিরিজ খুইয়ে ফিরতে হয়েছে। ২০০৬-০৭ মরশুমে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতও প্রথম টেস্টে জেতার পর বাকি দুটি টেস্টে হেরে গিয়েছিল। এবারও ভারত প্রথম টেস্ট জেতার পর দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতা ফিরিয়েছে।

এলগারের পেস-প্রেম

ডিন এলগার বলেছেন, তৃতীয় টেস্টটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জোহানেসবার্গের মতো খেলতে পারলে আমরা এই টেস্টেও জিতে সিরিজ জিততে পারব। সবচেয়ে বড় কথা, কেপ টাউনে আমাদের সবচেয়ে বড় বন্ধুই হলো পেস! নিজের ম্যাচ জেতানো পারফরম্যান্স নিয়ে এলগার বলেন, ছোটোবেলা থেকে এমন ইনিংস খেলে দলকে জেতানোর স্বপ্ন দেখে এসেছি। ব্যক্তিগত মাইলস্টোনের চেয়েও এই ধরনের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখতে পারার গুরুত্ব অপরিসীম। তৃতীয় টেস্টেও এমন ইনিংস খেলাই আমার লক্ষ্য। এই ধরনের ইনিংস সতীর্থদেরও উদ্বুদ্ধ করতে পারে, ড্রেসিংরুমে যে কথাগুলি বলা হয়ে থাকে তা মাঠে করে দেখালে বাকিরাও তেমনভাবেই নিজেদের মেলে ধরতে চান।

ভারত প্রথম জয়ের সন্ধানে

ভারতের বর্তমান টেস্ট দলের পেস আক্রমণকেও সর্বকালের সেরা বলে অভিহিত করেছেন হরভজন সিং। অনভিজ্ঞ প্রোটিয়া ব্যাটিং লাইন আপের কাছে সেই আক্রমণকে সামলানো সহজ হবে না। ২০১৪ সাল থেকে কেপ টাউনে ৭টির মধ্যে মাত্র একটি টেস্টেই হেরেছে দক্ষিণ আফ্রিকা। ১৯৯৩ সাল থেকে ধরলে ভারতের বিরুদ্ধে ৫টি টেস্টে ৩টিতে জিতেছে, দুটি ড্র।

পেসারদের স্বর্গ

ভারত-দক্ষিণ আফ্রিকা কেপ টাউন টেস্টে পেসাররা পেয়েছেন ১২৪টি উইকেট, স্পিনাররা ৩৪টি উইকেট। ১৯৯৩ সালের টেস্ট ড্র হয়েছিল, পেসাররা নিয়েছিলেন ১৯ উইকেট, ৬টি স্পিনাররা, ১টি রান আউট। ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকা জেতে ২৬২ রানে, ২২টি উইকেট নেন পেসাররা, ৭টি স্পিনাররা, ২টি রান আউট। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা জেতে ৫ উইকেটে। পেসাররা ২২টি, স্পিনাররা ১২টি উইকেট নেন, ২টি রান আউট। ২০১১ সালের টেস্ট ড্র হয়েছিল, পেসাররা নিয়েছিলেন ২৩ উইকেট, স্পিনাররা ৯টি উইকেট, যার মধ্যে দ্বিতীয় ইনিংসে হরভজন সিং একাই নেন ৭ উইকেট। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা জেতে ৭২ রানে, সেই টেস্টে ৪০টির মধ্যে ৩৭টি উইকেট গিয়েছিল পেসারদের ঝুলিতে, ২টি রান আউট।

আবহাওয়ার পূর্বাভাস

সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গ- দুটি টেস্টেই বৃষ্টি হলেও টেস্টের ফয়সালা হতে সমস্যা হয়নি। কেপ টাউন টেস্ট চলাকালীন বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু টেস্ট শুরুর সকালে। বৃষ্টি বা ভেজা মাঠের জন্য টেস্ট শুরুতে যদিও বা দেরি হয় বাকি দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে টেস্টের দ্বিতীয় দিন পরিষ্কার আকাশের পাশাপাশি জোরে হাওয়া বইতে পারে। সবমিলিয়ে সিরিজের ফয়সালা নিউজিল্যান্ডসে হওয়ার পথ পরিষ্কার।

(ছবি- বিসিসিআই টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+