এলগারের অধিনায়কোচিত ইনিংসে ইতিহাস! জোহানেসবার্গেই সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

বিরাট কোহলির ভারত ২০১৮ সালে জোহানেসবার্গ টেস্টে জিতে সিরিজে পরাজয়ের ব্যবধান কমিয়েছিল। কিন্তু ওয়ান্ডারার্সে ভারতের টেস্টে অপরাজেয় থাকার রেকর্ডটি আর অক্ষত রইল না। ডিন এলগারের অধিনায়কোচিত ইনিংসে ভর করে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা। ২৯ বছর পর জোহানেসবার্গে টেস্টে ভারতকে প্রথমবার হারাতে সক্ষম হলো দক্ষিণ আফ্রিকা।

জোহানেসবার্গেই সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

ওয়ান্ডারার্সে এর আগে ২০০৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২২০ রানের টার্গেট তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এদিনের জয়ে নিজেদের সেই রেকর্ডকে ভেঙে দিল প্রোটিয়ারা। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৪০ ওভারে ২ উইকেটে ১১৮। আজ বৃষ্টিতে প্রথম দুটি সেশন ধুয়ে যায়। এরপর ঠিক হয় সর্বাধিক ৩৪ ওভার খেলা হবে। তার মধ্যেই জয় নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা। লাগল ২৭.৪ ওভার। তৃতীয় উইকেট জুটিতে এলগার ও রাসি ভ্যান ডার ডুসেন যোগ করলেন ৮২ রান।

জোহানেসবার্গেই সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

বৃষ্টির পর মেঘলা আকাশ ও আর্দ্রভাবকে কাজে লাগিয়ে ভারতীয় পেসারদের যতটা জ্বলে ওঠার কথা ছিল সেটা তো হলই না, ভারতের কাজ কঠিন করে দেয় প্রোটিয়া ব্যাটারদের আদর্শ টেস্ট ব্যাটিং। সেই প্রত্যয়ের কাছেই পরাস্ত লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত। ৫৪তম ওভারের শেষ বলে দলের ১৭৫ রানের মাথায় মহম্মদ শামির বলে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডুসেন। ১২৪ মিনিট ক্রিজে থেকে ৯২ বলে ৪০ রান করেন তিনি।

এরপর আর ডিন এলগার ও তেম্বা বাভুমার জুটি ভাঙতে পারেনি ভারত। ২০১৮ সালের জোহানেসবার্গ টেস্টেও অপরাজিত ছিলেন এলগার, তবে পার্টনারের অভাবে দলকে জেতাতে পারেননি। আজ তিনি মাঠ ছাড়লেন দলকে জিতিয়েই। ৩০৯ মিনিট ক্রিজে কাটিয়ে ১৮৮ বলে ৯৬ রানে অপরাজিত থাকলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। মেরেছেন ১০টি চার। ৪৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন তেম্বা বাভুমা। ২০০৮ সালে পারথের পর এদিনই সর্বাধিক রান তাড়া করে টেস্ট জিতল প্রোটিয়ারা। ম্যাচের ৬৫তম ওভারে মহম্মদ সিরাজের বলে তিনটি চার মারেন এলগার, এই ওভারে ১৮ রান খরচ করায় সিরাজের বোলিং ফিগার দাঁড়ায় ৬ ওভারে ৩৭ রান, কোনও উইকেট পাননি।

১১ জানুয়ারি থেকে কেপ টাউনে শুরু সিরিজ নির্ণায়ক তৃতীয় টেস্ট। ২০০৭ সালের কথা ধরলে ভারতের চিন্তার কারণ থাকছে। সেই সফরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহুল দ্রাবিড়ের ভারত জোহানেসবার্গে প্রথম টেস্ট ১২৩ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে ডারবানে দক্ষিণ আফ্রিকা জেতে ১৭৪ রানে। সিরিজে সমতা ফেরানোর পর কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জিতে সিরিজ জিতে নিয়েছিল। এবারও সিরিজ নির্ণায়ক টেস্টটি হতে চলেছে কেপ টাউনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+