IPL 2024, DC vs KKR: দিল্লির বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স, জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে কেকেআর
আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টের শুরুতেই পর পর দুই ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসী কেকেআর শিবির। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়েই দাদার দলের বিরুদ্ধে খেলতে নামছে নাইটরা। অন্যদিকে, টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হারলেও তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে দিল্লি, ঘরের মাঠে নাইটদের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ঋষভ পন্থের দলে। দিল্লি-কলকাতা ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

DC vs KKR: দিল্লির বিরুদ্ধে বিরাট জয় কেকেআরের
আইপিএলে জয়ের হ্যাটট্রিক কেকেআরের। বুধবার তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১০৬ রানে হারিয়ে দিল নাইট ব্রিগেড। নাইটদের দেওয়া ২৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ১৬৬ রানেই শেষ দিল্লির ইনিংস।
সেই সঙ্গে লিগের শীর্ষে উঠে এল শ্রেয়স আইয়ারের দল।
DC vs KKR: নাইটদের নতুন নজির
আইপিএলে নতুন নজির গড়ল কেকেআর। সর্বাধিক রানের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর। কয়েকদিন আগেই মুম্বইয়ের ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছি হায়দরাবাদ। বুধবার বিশাখাপত্তনমে সেই রেকর্ড একটুর জন্য ভাঙতে পারল না কেকেআর। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান তুলল নাইটরা। এরআগে ২০১৮ সালে ইন্দোরে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলেছিল নাইটরা।এটাই ছিল কেকেআরের সর্বোচ্চ রান।
DC vs KKR: দুই দলের প্রথম একাদশ
কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশঃ ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আঙ্গক্রিস রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, সুনীল নারিন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশঃ ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, পৃথ্বি শ, ঋষভ পন্থ, ত্রিস্তান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, রাসিক সালাম, অনরিখ নরখিয়া, ঈশান্ত শর্মা,খলিল আহমেদ
DC vs KKR: টসে জিতে ব্যাটিং নিল কেকেআর
বুধবার বিশাখাপত্তনমে নিজেদের চতুর্থ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের লড়াই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে।বুধবার কেকেআরের তৃতীয় ম্যাচ৷ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। নাইটদের প্রথম একাদশে একটি বদল করা হয়েছে। অনুকূল রায়ের জায়গায় ঢুকেছেন রঘুবংশী। দিল্লি দলের পেসার মুকেশ কুমার এই ম্যাচে খেলছেন না। তাঁর পরিবর্তে খেলছেন সুমিত কুমার।
জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচের আগে দলের দামী তারকা মিচেল স্টার্ককে নিয়ে চিন্তায় রয়েছে নাইট থিঙ্কট্যাঙ্কের৷ চলতি আইপিএলে সবথেকে দামি প্লেয়ার স্টার্ক গত দুটো ম্যাচে মোট ১০০ রান দিয়েছেন। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের অক্সিজেন বাড়িয়েছে পৃথ্বী শ-র কামব্যাক। তিনি দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেয়ে রান করেছেন। একইসঙ্গে সিএসকের বিরুদ্ধে ম্যাচে রানে ফিরেছেন পন্থও। আইপিএলের ইতিহাসে ৩২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল।দিল্লি জিতেছে ১৫ বার, কেকেআর ১৬ বার, এক ম্যাচে ফলাফল হয়নি। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কেকেআর। নাইটদের রানরেট +১.০৪৭।












Click it and Unblock the Notifications