Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dayananda Garani: তমলুকের দয়ানন্দ ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের অংশ! গরানির ভিডিও কলে রোহিতদের দেখে গর্বিত গ্রাম

Dayananda Garani: টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে এবার ছিলেন না বাংলার কোনও ক্রিকেটার। যদিও বাংলার প্রতিনিধি হিসেবে ভারতীয় ড্রেসিংরুমে ছিলেন দয়ানন্দ গরানি।

দয়ানন্দ ভারতের বিশ্বজয়ের মুহূর্তে ভোলেননি পূর্ব মেদিনীপুরের জামিট্যা গ্রামকে। যেখান থেকে বহু প্রতিবন্ধকতা পেরিয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন কৃষক পরিবারের সন্তান।

Dayananda Garani

২০২০ সালে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে ডাক পান দয়ানন্দ। থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘুবেন্দ্র কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। তখন ডাকা হয় দয়ানন্দকে। তখন থেকেই রয়েছেন ভারতীয় দলের সঙ্গে। নতুন হেড কোচ এলে থাকবেন কিনা তা স্পষ্ট নয়। তবে টি২০ বিশ্বকাপ জয়ের সাক্ষী হলেন।

ছোট থেকেই ক্রিকেট, যোগ ব্যায়ামে পারদর্শী ছিলেন। ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। ক্লাব ক্রিকেট খেলেছেনও। ধান রোয়া থেকে শুরু করে পাওয়ারটিলার চালিয়ে, কৃষিকাজ করে খেলার খরচ জোগাড় করতেন। মা আভারানি দেবী জানালেন, "দয়ানন্দ খুব কষ্ট করেছে। রাত ২টোয় উঠে খাবার তৈরি করে দিতাম। ভোরবেলা বেরিয়ে কলকাতায় যেত। অনেক রাতে বাড়ি ফিরেছে অনেকটা পথ হেঁটেও।"

দয়ানন্দ নিজের গ্রামেই গড়ে তুলেছেন শহিদ মাতঙ্গিনী স্পোর্টস আকাদেমি। যেখানে ক্রিকেটের প্রশিক্ষণ নেয় মেয়েরাও। নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্নপূরণ হয়নি। নিজের গ্রাম ও আশেপাশের এলাকার প্রতিভাদের বিকশিত করার লক্ষ্যে অবিচল দয়ানন্দ। যখন বাড়িতে ফেরেন সেই শিক্ষার্থীদের জন্য অনেকটা সময় দেন।

কলকাতায় বরানগর স্পোর্টিং ক্লাব ও হোয়াইট বর্ডার স্পোর্টিং ইউনিয়নে খেলেছেন। ২০১৩ সালে কলকাতা পুলিশে গ্রিন পুলিশের কাজ পান। সিগন্যালের সময় পথচারীদের ও গাড়ি নিয়ন্ত্রণের কাজ করেছেন। কলকাতা পুলিশেরই দেবরাজ নাহাটা দয়ানন্দকে ফিটনেস ট্রেনিং, ম্য়াসিওর কোর্স করার পরামর্শ দেন।

বাংলার রঞ্জি দলের সঞ্জীব দাস (হারু) দয়ানন্দকে অনেক সাহায্য করেছেন। ২০১৬ সালে অন্ধ্র প্রদেশ দলের সঙ্গে যুক্ত হয়ে দয়ানন্দ থ্রো ডাউনে পারদর্শী হয়ে ওঠেন। এরপর মেলে কিংস ইলেভেন পাঞ্জাবে সুযোগ। লোকেশ রাহুল, ক্রিস গেইল, অনিল কুম্বলেদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার ছিল স্বপ্নের মুহূর্ত।

এরপর জাতীয় দলে বিরাট কোহলিদের ভরসা হয়ে ওঠেন। ব্যাটাররা যেমন চান তেমনই থ্রো ডাউন অনুশীলন করাতে দক্ষ দয়ানন্দ। দয়ানন্দের বিয়ের পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব। টি২০ বিশ্বকাপ জেতার পর ভারতীয় ড্রেসিংরুমে কাপ ধরে, তারকাদের পাশে থাকার ছবি শেয়ার করেছেন দয়ানন্দ।

দয়ানন্দের আকাদেমির সম্পাদক শ্যামলেন্দু আদক বলেন, "ভারত কাপ জেতার পর মাঠ থেকেই ভিডিও কল করেছিল দয়ানন্দ। আনন্দে চোখে জল। ওকে অনেক ছোট থেকে দেখেছি। গ্রামের জন্য ভাবে। ভারত জেতার পরই আসে ভিডিও কল। টিভিতে খেলা দেখছিলাম। এরপর দয়ানন্দের ভিডিও কলেই দেখার সুযোগ হলে রোহিত শর্মা, বিরাট কোহলিদের।"

বাবা রথীকান্ত গরানি ও মা আভা গরানি দিন গুনছেন পুত্রের ফেরার জন্য। ছেলে টি২০ বিশ্বকাপজয়ী দলের অংশ, এটা ভেবেই গর্বিত দয়ানন্দর বাবা-মা। কোলাঘাটের কাছের এই গ্রাম গর্বিত দয়ানন্দর জন্য। আরও অনেক প্রতিভার এগিয়ে চলার পথ মসৃণ করে দেবেন দয়ানন্দ,প্রার্থনা সকলের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+