ইডেনে দিন রাতের গোলাপি টেস্টের আগে বোলিং নিয়ে কী পরিকল্পনা মহম্মদ শামির
ক্যালেন্ডারে ২২ নভেম্বর। ইডেনের মাটিতে বসতে চলেছে ভারতের মাটিতে প্রথম দিন রাতের পিঙ্ক বল টেস্ট। যা নিয়ে তিলোত্তমায় উত্তেজনার পারদ এখন তুঙ্গে।
ক্যালেন্ডারে ২২ নভেম্বর। ইডেনের মাটিতে বসতে চলেছে ভারতের মাটিতে প্রথম দিন রাতের পিঙ্ক বল টেস্ট। যা নিয়ে তিলোত্তমায় উত্তেজনার পারদ এখন তুঙ্গে। প্রথম বার গোলাপি বলে টেস্ট খেলতে নামার আগে এবার বাংলাদেশের বিরুদ্ধে বোলিং পরিকল্পনা জানালেন মহম্মদ শামি।

এর আগে ইডেনে নৈশালোকে গোলাপি বলে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলেছেন শামি। তাই গোধূলি বেলায় বোলিং, গোলাপি বলে সুইং, পরিবেশ সবকিছুর সঙ্গেই ওয়াকিবহাল শামি। দেশের জার্সিতে এবার গোলাপি বল হাতে ইডেনের পিচে নেমে পড়ার আগে বোলিং নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন ভারতীয় স্পিডস্টার।
শামি বলেন, 'নৈশালোকে গোলাপি বলের পরিবেশে ম্যাচ খেলার সময় বোলারদের বলের লেন্থ নিয়ে একটু ভাবতে হবে। উইকেটের চরিত্র বুঝে বোলিং করতে হবে। পিচ স্লো হতে শুরু করলে নিজেকে আরও উজাড় করে দিতে হয়।ব্যাটসম্যানরা বল রিড করতে সমস্যায় পড়লে তখন লেন্থ পাল্টে বাউন্সার দিই। সার বক্তব্য বলের লেন্থ পাল্টে ব্যাটসম্যানকে বোকা বানাতে হবে। এটাই মন্ত্র।'
প্রসঙ্গত এই মুহূর্তে বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন শামি। ইন্দোর টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট তুলে নিয়েছেন। প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পান। তাঁর বিধ্বংসী বোলিং দেখে দক্ষিণ আফ্রিকান ডেল স্টেইন এই মুহূর্তে শামিকে বিশ্বের সেরা বোলার বলেছেন। অন্যদিকে গাভাসকর আবার মার্শালের সঙ্গে শামিকে তুলনা করেছেন।
উল্লেখ্য এর আগে ২০১৬ সালে সিএবি সুপার লিগে ফাইনাল ম্যাচে ইডেনে নৈশালোকে গোলাপি বলে হাত ঘুরিয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়েছিলেন শামি।












Click it and Unblock the Notifications