David Warner: ‘তোমার ভালোবাসা আমার অনুপ্রেরণার উৎস’, অবসরের পরেই স্ত্রী-কে নিয়ে আবেগতাড়িত পোস্ট ওয়ার্নারের
প্রত্যেক সফল পুরুষের সাফল্যের নেপথ্যে একজন নারীর অবদান থাকে, এই বাক্যটি ব্যতিক্রম নয় ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রেও। কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজি তারকা ক্রিকেটার। বছরের শুরুতেই খানিকটা চমক দিয়েই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তারপর সিডনি পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে সিরিজ খেলে বিদায় জানালেন টেস্টকেও।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কয়েকদিন পরে নিজের স্ত্রী ক্যান্ডিকে নিয়ে আবেগতাড়িত মন্তব্য করলেন ডেভিড ওয়ার্নার। সোমবার নিজের সোশ্যাল সাইটে স্ত্রী-কে নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন সদ্য প্রাক্তন হওয়া অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। ওয়ার্নারের লেখার প্রতিচি ছত্রেই স্ত্রী-র প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।

একইসঙ্গে ওয়ার্নার লিখেছেন, তোমার অটল সমর্থন এবং সীমাহীন ভালোবাসা, আমার জন্য অনুপ্রেরণার উৎস হয়েছে এবং তুমি তোমার উপস্থিতি দিয়ে আমার বিশ্বকে যেভাবে রূপান্তরিত করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না।তুমি আমাকে ভালবাসার প্রকৃত অর্থ দেখিয়েছ, এবং আমার পাশে থাকার জন্য তোমার প্রতি চির কৃতজ্ঞ।'
এর পাশাপাশি ওয়ার্নার আরও লিখেছেন, আমার প্রতি তোমার অটল বিশ্বাস আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে, এবং তোমার অসীম ভালবাসা আমাকে দেখিয়েছে যে তুমি মানুষটির সৌন্দর্যতা। আপনি যখন আমি দূরে ছিলাম তখনও তোমাকে বলতে শুনিনি যে এটি কঠিন, চ্যালেঞ্জিং বা খুব কঠিন। আমাদের তিন মেয়ের জন্য আপনার চেয়ে ভালো রোল মডেল আর কেউ নেই।
এরপাশাপাশি অবসর জীবনের পরিকল্পনাও সেরে ফেলেছেন ওয়ার্নার। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার কিছু লক্ষ্য রয়েছে। হয়তো কোচিং করাব। তবে প্রথমে স্ত্রীর সঙ্গে কথা বলব। যদি কিছু দিন পর অনুমতি পাই, তা হলেই কোচিং করাব। হয়তো এখনি নয়। পাঁচ বা ১০ বছর পর কোচিং করাতে শুরু করব। তখন হয়তো ক্রিকেটের সব কিছু আরও বদলে যাবে। '
বছরের প্রথম দিনেই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ওয়ার্নার। ভারতের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শেষেই অবসররের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। অবশেষে সোমবার সরকারি ঘোষণা করেন। মূলত পরিবারকে সময় দেওয়ার কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন অজি তারকা ব্যাটার।












Click it and Unblock the Notifications