Ganesh Chaturthi: গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানালেন ডেভিড ওয়ার্নার
Ganesh Chaturthi: গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানালেন ডেভিড ওয়ার্নার
ভারতীয় সংস্কৃতি, উৎসব এবং ধর্মীয় রীতির প্রতি বরাবরই শ্রদ্ধাশীল ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ায় তাঁর যত অনুগামী রয়েছে সেই রকম বা তার থেকেও বেশি ফ্যান ফলোয়িং রয়েছে ভারতে। দীর্ঘ দিন আইপিএল খেলার সুবাদে ভারতীয় সংস্কৃতি, উৎসব, ধর্মীয় আচার-আচরণ কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে। সারা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে গণেশ চতুর্থী। ভারতের অন্যতম এই ধর্মীয় অনুষ্ঠানে সমগ্র দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভ কামনা জানালেন ডেভিড ওয়ার্নার।

গণেশের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর সামনে নিজে হাত জোর করে প্রণাম করার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন ওয়ার্নার। সমৃদ্ধির দেবতার প্রতি নিজের ভক্তি অর্পন করে তিনি লিখেছেন, "আমার সকল বন্ধুকে জানাই শুভ গণেশ চতুর্থী। আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধির কামনা করি।"
এই মুহূর্তে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার জার্সিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছেন ওয়ার্নার। তিন ম্যাচের ওডিআই সিরিজে এই মুহূর্তে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় ম্যাচ জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিয়েছে ক্যাঙ্গারু বাহিনী। দ্বিতীয় এক দিনের ম্যাচে ব্যাট হাতে বড় রান করতে পারেননি ওয়ার্নার। ৯ বলে ১৩ রান করে আউট হন তিনি। প্রথম একদিনের ম্যাচে ৬৬ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। শনিবার টাউন্সভিলেতে সিরিজের শেষ ম্যাচটি খেলা হবে। টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামেই গত দু'টি ম্যাচ খেলা হয়েছে এবং সিরিজের শেষ ম্যাচটিও খেলা হবে। প্রথম ম্যাচটি অস্ট্রেলিয়া জেতে ৫ উইকটে এবং দ্বিতীয় ম্যাচটি অস্ট্রেলিয়া জেতে ৮ উইকেটে।












Click it and Unblock the Notifications