David Warner: ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন, অস্ট্রেলিয়াকে জিতিয়েই বড় ঘোষণা

David Warner: ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করে ফেললেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোবার্টে প্রথম টি২০ আন্তর্জাতিকে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিলেন ওয়ার্নার।

৩৬ বলে অধিনায়কোচিত ৭০ রানের ইনিংস খেলে পেলেন ম্যাচের সেরার পুরস্কার। এরপরই অবসরের সিদ্ধান্ত ঘোষণা।

David Warner: ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন

আজ কেরিয়ারের শততম টি২০ আন্তর্জাতিকটি খেললেন ওয়ার্নার। বিরাট কোহলি ও রস টেলরের সঙ্গে তিনিও নাম লেখালেন এলিট লিস্টে। বিশ্বের এই তিন ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলার কীর্তি স্থাপন করেছেন। ওয়ার্নারের ক্ষেত্রে ম্যাচটি স্মরণীয় হয়ে রইল।

পাকিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ খেলেই টেস্ট ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন ওয়ার্নার। টি২০ বিশ্বকাপের পর তাঁর এই ফরম্যাট থেকে অবসরের সম্ভাবনা নিয়ে চর্চাও চলছিল। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি ওয়ার্নার সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন বলেও অনেকেই মনে করছিলেন।

ফলে টি২০ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা কিছুটা অপ্রত্যাশিত। তবে অস্ট্রেলিয়ার মতো দলের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত অবাক করার মতোও নয়। আজকের ম্যাচ জিতে স্বাভাবিকভাবেই তৃপ্ত ওয়ার্নার। টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বর্তমান টি২০ দলে বড় রদবদলের সম্ভাবনা নেই বলে জানালেন।

আজ টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়াকে। অজিরা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে। ওয়ার্নারের ৭০ রানের ইনিংসে রয়েছে ১২টি চার, ১টি ছয়। তিনি বলেন, উইকেট ব্যাটিংয়ের পক্ষে ভালো ছিল। ভালো ও রিফ্রেশড লাগছে। এই ইনিংস তাঁর আত্মবিশ্বাস বাড়াল বলেও বুঝিয়ে দেন ওয়ার্নার।

জশ ইনগ্লিস ৩৯, মিচেল মার্শ ১৬, গ্লেন ম্যাক্সওয়েল ১০, মার্কাস স্টইনিস ৯, ম্যাথু ওয়েড ২১, শন অ্যাবট ০ রান করেন। টিম ডেভিড ১৭ বলে ৩৭ ও অ্যাডাম জাম্পা ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন। ৪ ওভারে ৪২ রান দিয়ে তিন উইকেট নেন আন্দ্রে রাসেল, আলজারি জোসেফ পান ২টি উইকেট।

জবাবে খেলতে নেমে ৮ উইকেটে ২০২ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং করেন ৫৩, জনসন চার্লস খেলেন ৪১ রানের ইনিংস। ১৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। রভম্যান পাওয়েলের দলের বাকিরা বলার মতো রান রাননি। রাসেল ২ বলে ১ রান করে অ্যাডাম জাম্পার শিকার। জাম্পা ২৬ রান দিয়ে তিনটি এবং স্টইনিস নেন ২টি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+