ডেভিড ওয়ার্নার আইপিএলে নেতৃত্ব দেবেন দিল্লি ক্যাপিটালসকে, সৌরভকে ফেরাতে পেরে উচ্ছ্বসিত পার্থ

সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন আগেই। ঋষভ পন্থের অনুপস্থিতিতে ডেভিড ওয়ার্নারকে আইপিএলের অধিনায়ক করার ঘোষণা আজই আনুষ্ঠানিকভাবে দিল্লি ক্যাপিটালসের তরফে করা হলো। একইসঙ্গে সরকারিভাবে জানানো হলো, ডিরেক্টর অব ক্রিকেট পদ দিয়ে সৌরভকে দিল্লি ক্যাপিটালসে যুক্ত করার বিষয়টিও।

ক্যাপ্টেন ওয়ার্নার, ডেপুটি অক্ষর

ক্যাপ্টেন ওয়ার্নার, ডেপুটি অক্ষর

দিল্লি ক্যাপিটালস সূত্রে জানা যাচ্ছে, ঋষফ পন্থ সুস্থ হয়ে মাঠে ফিরলে তিনিই ফের আইপিএলে এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবেন। ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে আপাতত মাঠের বাইরে পন্থ। তিনি ফিট হয়ে আইপিএলের আসরে না ফেরা অবধি ওয়ার্নার অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব সামলাবেন। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন অক্ষর প্যাটেল।

আইপিএলে দ্বিতীয়বার দিল্লির নেতৃত্বে

আইপিএলে দ্বিতীয়বার দিল্লির নেতৃত্বে

আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে প্রথমবার নেতৃত্ব দিলেও দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়া অবশ্য ওয়ার্নারের কাছে নতুন নয়। ২০০৯ থেকে ২০১৩ সাল অবধি ওয়ার্নার দিল্লির হয়ে খেলেছেন, তখন এই ফ্র্যাঞ্চাইজির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। সেই সময়কালে কয়েকটি ম্যাচে দিল্লির হয়ে ক্যাপ্টেন্সিও করেছেন। ২০১৪ সালে তাঁকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৫ সালে হায়দরাবাদের অধিনায়ক হয়ে পরের মরশুমে দলকে চ্য়াম্পিয়ন করেন ওয়ার্নার।

ওয়ার্নারের নেতৃত্বে হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয়

ওয়ার্নারের নেতৃত্বে হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয়

আইপিএলে ডেভিড ওয়ার্নার ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, জয় ৩৫টিতে, পরাজয় ৩২টি ম্যাচে। দুটি ম্যাচ টাই। আইপিএলে অধিনায়র হিসেবে সাফল্যের নিরিখে তিনি রয়েছেন যুগ্ম পঞ্চম স্থানে। অধিনায়ক হিসেবে তিনি ২৮৪০ রান করেছেন, গড় ৪৭.৩৩, স্ট্রাইক রেট ১৪২.২৮। একটি শতরান ও ২৬টি অর্ধশতরান রয়েছে। ২০২১ সালে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে তাঁর ফর্ম ও দলের ব্যর্থতার কারণে ওয়ার্নারকে প্রথমে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় হায়দারাদ। পরে বাদও দেওয়া হয়।

দিল্লি নিয়েছে ২০২২ সালের আইপিএলের আগে

দিল্লি নিয়েছে ২০২২ সালের আইপিএলের আগে

ওয়ার্নারের সঙ্গে হায়দরাবাদের তিক্ততা ক্রমেই প্রকট হয়। ২০২২ সালের মেগা অকশনের আগে তাঁকে ছেড়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদ। ৬.২৫ কোটি টাকায় তাঁকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। গত মরশুমে দিল্লি ক্য়াপিটালসের হয়ে তিনি সবচেয়ে বেশি রান করেছিলেন। ৪৩২ রান সংগ্রহ করেন ৪৮ গড় রেখে, স্ট্রাইক রেট ছিল ১৫০.৫২। পাঁচটি অর্ধশতরান করেন। যদিও গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে শেষ ম্যাচ হেরে প্লে-অফে যেতে পারেনি দিল্লি।

চেনা ছন্দে ফিরতে মরিয়া

চেনা ছন্দে ফিরতে মরিয়া

ওয়ার্নার ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট খেলার পর কনুইয়ের চোটের কারণে দেশে ফিরেছিলেন। তবে কাল থেকে শুরু হতে চলা একদিনের সিরিজে খেলবেন। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দুটি টেস্টে তিনি ওপেন করতে নেমে ব্যর্থ হন। ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তো বটেই, অ্যাশেজেও টেস্ট দলে তাঁর থাকা নিয়ে সংশয় রয়েছে। যদিও আসন্ন ওডিআই সিরিজ ও আইপিএলে চেনা ছন্দে ফিরতে মুখিয়ে থাকবেন ওয়ার্নার।

সৌরভকে ডিরেক্টর অব ক্রিকেট করা হলো

সৌরভকে ডিরেক্টর অব ক্রিকেট করা হলো

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ডিরেক্টর অব ক্রিকেট পদ দিয়ে দিল্লি ক্যাপিটালসে ফেরাতে পেরে উচ্ছ্বসিত কর্ণধার পার্থ জিন্দাল। বিসিসিআই সভাপতি হওয়ার আগে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন সৌরভ, ব্র্যান্ড ভ্যালু বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। টুইটারে পার্থ জিন্দাল লিখেছেন, দাদাকে দেখেই ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মায়। তাঁর অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের দলকে সমৃদ্ধ করে নয়া উচ্চতায় নিয়ে যাবে। কলকাতায় গতকাল শেষ হয়েছে দিল্লি ক্যাপিটালসের শিবির। চূড়ান্ত শিবির হবে ১৯ তারিখ থেকে দিল্লিতে। সৌরভ দুবাইয়ে আইসিসির সভা থেকে ফিরে যোগ দেবেন দলের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+