ব্যাট হাতে তরোয়াল সেলিব্রেশন ওয়ার্নারের, ভিডিও দেখে জাদেজার সঙ্গে শুরু তুলনা

ব্যাট হাতে তরোয়াল সেলিব্রেশন ওয়ার্নারের, ভিডিও দেখে জাদেজার সঙ্গে শুরু তুলনা

করোনা থাবায় কাঁপছে বিশ্ব। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় ভাইরাসে থেকে মুক্তি পাওয়া নিয়ে দুঃশ্চিন্তা বেড়েই চলেছে। ভারতে এখন ২১ দিনের লকডাউন চলছে। মারণ ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে সর্বত্র। যে কারণে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনে দেশবাসী এখন গৃহবন্দি।

এই সময়ে করোনার করাল গ্রাসে ক্রিকেট থেকে ফুটবল, সব প্রতিযোগিতা স্থগিত রয়েছে। ফলে ক্রিকেটাররা এখন ঘরে বসে অলস সময় কাটাচ্ছেন। এই ফাঁকেই এবার মজার ভিডিও পোস্ট করে ক্রিকেট ফ্যানেদের জাগিয়ে তুললেন ডেভিড ওয়ার্নার।

মেয়েদের স্যানিটাইজার ব্যবহারে টিপস দিয়েছেন ওয়ার্নার

এর আগে মেয়েকে স্যানিটাজার দিয়ে কীভাবে হাত পরিষ্কার রাখতে হবে, ফিটনেস ধরে রাখতে ঘরবন্দি হয়ে কীভাবে খেলাধুলোর মন মাতিয়ে রাখতে হবে এই নিয়ে ভিডিও বানিয়েছেন ওয়ার্নার। আইপিএলকে মিস করছিলেন। তাই এবার আইপিএল সংক্রান্ত ভিডিও পোস্ট করলেন।

তরোয়াল সেলিব্রেশন ওয়ার্নারের

তরোয়াল সেলিব্রেশন ওয়ার্নারের

ভিডিওতে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার মতো ব্যাট হাতে তরোয়াল সেলিব্রেশন করেছেন ওয়ার্নার। মাঠে হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি হাঁকালে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ব্যাট উচিয়ে তরোয়াল চালানোর ঢঙে বিশেষ সেলিব্রেশন করেন।

ভিডিওতে যা দেখা গেল

ভিডিওতে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ওয়ার্নারকে এমনটাই করতে দেখা গিয়েছে। বলা ভাল হাতের ব্যাটটিকে একেবারে প্রকৃত তরোয়াল ভেবে প্রায় কাল্পনিক প্রতিপক্ষের পেটেও বার কয়েক আক্রমণাত্মকভাবে চালিয়ে দিয়েছেন ডেভিড। ভিডিও ছড়িয়ে পড়তে অনেকেই তাঁকে জাদেজার চেয়েও ভালো তরোয়াল চালালেন বলে জানিয়েছেন।

বন্ধ আইপিএল, টুর্নামেন্টকে মিস করছেন ওয়ার্নার

বন্ধ আইপিএল, টুর্নামেন্টকে মিস করছেন ওয়ার্নার

উল্লেখ্য আইপিএল বন্ধ থাকার কারণে বুঝে নিতে অসুবিধে হয়নি যে ভিডিওটি বেশ পুরনো। গতবছর ভারতে আইপিএল খেলতে এসে সানজাইজার্সের হয়ে ব্র্যান্ড প্রমোশনের শ্যুটিংয়ে ব্যাট হাতে এমন প্রস্তুতি নিয়েছিলেন ওয়ার্নার।

সেই ভিডিও পোস্ট করে অজি তারকা আইপিএলকে এবছর কতটা মিস করছেন বুঝিয়ে দিলেন। সেই সঙ্গে তিনিও ক্রিকেট ফ্যানেদের কাছে তাঁর স্টান্সটি জাদেজার সঙ্গে পাল্লা দিচ্ছে কিনা, জানতে চেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+