'বড্ড বেশি ওভার পিচ', ভারতীয় বোলিং নিয়ে এমনই মন্তব্য ডেভিড ওয়ার্নারের

'বড্ড বেশি ওভার পিচ', ভারতীয় বোলিং নিয়ে এমনই মন্তব্য ডেভিড ওয়ার্নারের

মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ ১০ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ম্যাচে ১১২ বলের ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার। তাঁর ওপেনিং পার্টনার তথা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে এসেছে ১১৪ বলে ১১০ রান। এই বিপুল জয়ে উচ্ছ্বসিত ওয়ার্নার টিম ইন্ডিয়ার বোলারদের সমালোচনা করতেও ছাড়লেন না।

বড্ড বেশি ওভার পিচ

বড্ড বেশি ওভার পিচ

ডেভিড ওয়ার্নারের মতে, মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচে সিম ও সুইং মোটামুটি ভালোই ধরে। কিন্তু মঙ্গলবার ভারতীয় বোলাররা পেসের ওপর মনোযোগ দিতে গিয়ে প্রচুর ওভার পিচ ডেলিভারি ফেলেন বলে জানিয়েছেন ওয়ার্নার। এতে তাঁর ও তাঁর ওপেনিং পার্টনার অ্যারন ফিঞ্চের ফ্রন্ট ফুটে খেলতে সুবিধা হয় বলে জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। দাবি, তাঁদের স্ট্রোক মেকিং-এ সুবিধা করে দিয়েছেন টিম ইন্ডিয়ার বোলাররা।

দুর্দান্ত রসায়ন

দুর্দান্ত রসায়ন

মাঠে তো বটেই, মাঠের বাইরেও অস্ট্রেলিয়ার অধিনায়ক তথা ওপেনার অ্যারন ফিঞ্চের সঙ্গে তাঁর রসায়ন দুর্দান্ত বলে জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। বলেছেন, তাঁরা একে অপরের খেলা ভালো ভাবে বোঝেন এবং মাঠে একে অপরের প্রশংসা করতে পিছপা হন না। তাই এই সাফল্য বলে মনে করেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার।

রান করাই তাঁর কাজ

রান করাই তাঁর কাজ

ওয়াংখেড়েতে ব্যাট করতে নামার আগে তিনি তাঁর দায়িত্ব সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল ছিলেন বলে জানালেন ডেভিড ওয়ার্নার। ওপেনিং পার্টনার তথা অধিনায়ক অ্যারন ফিঞ্চ তাঁর কাছ থেকে কী চান, তাও তিনি জানতেন বলে জানিয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান। রান করাই তাঁর কাজ, আর সেটাই তিনি করেছেন বলে জানিয়েছেন ডেভিড ওয়ার্নার।

২০২৩ বিশ্বকাপেও কি ওয়ার্নার-ফিঞ্চ জুটি

২০২৩ বিশ্বকাপেও কি ওয়ার্নার-ফিঞ্চ জুটি

২০২৩-র ৫০ ওভারের বিশ্বকাপেও তাঁদের জুটি দেখা যাবে, প্রশ্নের উত্তরে ডেভিড ওয়ার্নার রসিকতার ঢঙে বলেছেন, বিষয়টি তাঁর ও অ্যারন ফিঞ্চের স্ত্রীদের ওপর নির্ভর করছে। কারণ সেই সময় তাঁদের বয়য় ৩৬ কিংবা ৩৭ হয়ে যাবে। ওই বয়সে তাঁরা আর ক্রিকেট খেলবেন কিনা, তা এখনই ভাবার সময় আসেনি বলে মনে করেন ডেভিড ওয়ার্নার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+