David Warner: সমালোচকদের জবাব দেওয়ার সেরা পন্থা কোনটি? শতরান হাঁকিয়ে খোলসা করলেন ওয়ার্নার

David Warner: ডেভিড ওয়ার্নার কেরিয়ারের শেষ টেস্ট সিরিজের শুরুটা করলেন দারুণভাবেই। পারথ টেস্টে হাঁকালেন দুরন্ত শতরান। মাঠে সমলোচকদের জবাব দিয়ে মুখও খুললেন।

ওয়ার্নারের ২৬তম টেস্ট শতরানের সৌজন্যে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে নেমে ৮৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৬ রান তুলেছে।

David Warner: সমালোচকদের জবাব দেওয়ার সেরা পন্থা কোনটি?

বিদায়ী সিরিজের শুরুতেই শতরান করার পাশাপাশি অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেনকে টপকে গেলেন ওয়ার্নার। টেস্টে ক্লার্ক ৮৬৪৩ ও হেডেন ৮৬২৫ রান করেছেন। ওয়ার্নার চলে এলেন প্রথম পাঁচে। তাঁর রান আপাতত ৮৬৫১। রিকি পন্টিং ১৩৩৭৮, অ্যালান বর্ডার ১১১৭৪, স্টিভ ওয়া ১০৯২৭ ও স্টিভ স্মিথ ৯৩৫১ রান করেছেন।

ওয়ার্নার বলেন, আমার কাজ হলো দলের জন্য রান করা। শুরু থেকেই সেই লক্ষ্যেই খেলেছি। উসমান খাওয়াজার সঙ্গে পার্টনারশিপও ভালোই হয়েছে। বড় পার্টনারশিপ গড়েই পাকিস্তানকে চাপে ফেলার রণকৌশল ছিল। দেশের হয়ে শতরান তৃপ্তি দেয়। সমালোচনা নিয়ে কিছুই করার থাকে না। মাথা নীচু করে নিজের কাজটাই করে যেতে হয়।

এরপরই ওয়ার্নার বলেন, রান করে সমালোচকদের মুখ বন্ধ করার চেয়ে ভালো আর কিছু হয় না। ওয়ার্নার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় টেস্ট শতরানের সেলিব্রেশন সেরেছেন। তারই ছবি দিয়ে ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস এক্স হ্যান্ডলে একটি ইমোজি রেখে যে পোস্টটি করেছেন তা যে মিচেল জনসনকে উদ্দেশ করেই তা বলার অপেক্ষা রাখে না।

সমালোচকদের মুখ বন্ধ করা সংক্রান্ত ওয়ার্নারের বক্তব্য ও ক্যান্ডিসের টুইট গোটা বিষয়ে অন্য মাত্রা যোগ করেছে। ওয়ার্নারের বিদায়ী সিরিজে তাঁকে যে নায়কের মতো বিদায় জানানোর বন্দোবস্ত করা হয়েছে, বিদায়ী টেস্ট রাখা হয়েছে তা পাওয়ার যোগ্য ওয়ার্নার নন বলে মন্তব্য করেছিলেন মিচেল জনসন। ২০১৮ সালে বল বিকৃতি কাণ্ডের ঘটনা মনে করিয়েই ওয়ার্নারের সমালোচনা করেন জনসন।

বল বিকৃতি কাণ্ডে যুক্ত থাকার জন্য ওয়ার্নার ক্ষমা চাননি। সে কারণে তাঁর জন্য বিদায়ী টেস্ট রাখা মানতে পারছেন না জনসন। এদিন দ্বিতীয় সেশনের খেলার শেষে দেখা যায় ওয়ার্নার কথা বলছেন প্রাক্তন অজি ওপেনার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে। সেখানে তিনি স্বীকার করে দেন, লাগাতার সমালোচনার প্রতিক্রিয়া হিসেবেই শতরান বিশেষ ভঙ্গিমায় তিনি সেলিব্রেট করেছেন। খারাপ ফর্মের কারণে টেস্ট সিরিজে তাঁর দলে থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল। সব জবাব আজ মাঠেই দিলেন ওয়ার্নার।

১৬টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ২১১ বলে ১৬৪ রান করে ওয়ার্নার আমির আজমলের শিকার হন। উসমান খোয়াজা ৪১, মার্নাস লাবুশেন ১৬, স্টিভ স্মিথ ৩১, ট্রাভিস হেড ৪০ রান করেছেন। মিচেল মার্শ ১৫ ও অ্যালেক্স ক্যারি ১৪ রানে অপরাজিত থাকেন। আজমল ২টি এবং শাহিন শাহ আফ্রিদি, খুররাম শাহজাদ ও ফাহিম আশরফ একটি করে উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+