করোনায় মেয়েকে রোবট বানিয়ে নাচলেন ওয়ার্নার, ছেলের সঙ্গে ধাওয়ানের যেমন খুশি আঁকো! দেখুন ভিডিও

করোনায় মেয়েকে রোবট বানিয়ে নাচলেন ওয়ার্নার, ছেলের সঙ্গে ধাওয়ানের যেমন খুশি আঁকো! দেখুন ভিডিও

করোনায় গৃহবন্দি দুনিয়া। প্রাণঘাতী ভাইরাসের কারণে বিশ্বজুড়ে খেলার প্রতিযোগিতাগুলোতে এখন তালা ঝুলছে। এই পরিস্থিতিতে ক্রিকেট জগতের তারকারা এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এই লকডাউনে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রে ডেভিড ওয়ার্নার। কখনও মেয়েদের ফিটনেস ট্রেনিং দিচ্ছেন কখনও আবার বক্সিং শেখাচ্ছেন। এবার যা করলে তাকে অবাক নেটিজেনরা।

মেয়েকে রোবট বানিয়ে ওয়ার্নারের নাচ

অস্ট্রেলিয়ান ওপেনার গৃহবন্দি হয়ে এর আগে মেয়ে ও স্ত্রীয়ের সঙ্গে বেশ কয়েকটি নাচের ভিডিও প্রকাশ করেছেন। এবার অবশ্য সবকিছুকে যেন ছাপিয়ে গেলেন। ছোট মেয়ে ইসলাকে জড়িয়ে ধরে পুতুল নাচের মতো তাঁর হাত-পা নেড়ে দিয়ে ওয়ার্নার রোবর্ট ডান্স করেন। নতুন ধরনের এই ডান্স ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।

শিলা কী জওয়ানি

এর আগে মেয়ে ইন্ডিকে নিয়ে বলিউডের জনপ্রিয় গান শিলা কী জওয়ানিতে নাচ করেন ওয়ার্নার। বলিউডে ক্যারটিনা কাইফের ডান্স স্টেপে ইন্ডি ও ওয়ার্নারকে দারুণ মানিয়েছিল। ক্যাটরিনার ডান্সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই ওয়ার্নারকের ক্রিকেট থেকে অবসর নিলে পর বলিউডে অভিনয় কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করার প্রস্তাব দেয়।

ধাওয়ানের যেমন খুশি আঁকো

অন্যদিকে ছেলের সঙ্গে মজার খেলার মেতে আরেক ওপেনার শিখর ধাওয়ান। ভারতীয় এই ওপেনার ছেলে জোরাভারের সঙ্গে যেমন খুশি আঁকো প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ছেলে ও বাবার মধ্যে আঁকার প্রতিযোগিতায় কে জিতেছে জানা নেই কিন্তু মজার খেলার বাবার মুখেই পেন দিয়ে আঁকিবুঁকি কেটেছেন জোরাভার। ধাওয়ান হাসিমুখেই লকডাউনে ছেলের সঙ্গে খুনসুটির এই ছবি পোস্ট করেছেন।

ছেলের সঙ্গে বক্সিং-ক্রিকেট

এর আগে ধাওয়ানকে ছেলের সঙ্গে বক্সিং ও ইন্ডোর ক্রিকেট খেলতেও দেখা গিয়েছে। এভাবেই ছেলের সঙ্গে দুষ্টুমি করে লকডাউনে সময় কাটাচ্ছেন গব্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+