ভারতে হতে চলা আইসিসি বিশ্বকাপে কি খেলবেন? কী বললেন ওয়ার্নার

ভারতে হতে চলা আইসিসি বিশ্বকাপে কি খেলবেন? কী বললেন ওয়ার্নার

ভারতে হতে চলা আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ অংশ নেবেন তিনি এবং চূড়ান্ত দায়বদ্ধতার সঙ্গেই অস্ট্রেলিয়াকে বিশ্বস্তরে আবারও চ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়েই তিনি পা রাখবেন ভারতের মাটিতে।

ভারতে হতে চলা আইসিসি বিশ্বকাপে কি খেলবেন? কী বললেন ওয়ার্নার

৩৬ বছর বয়সী ডেভিড ওয়ার্নার এক দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে নির্ভরতা দিয়ে আসছেন এবং অস্ট্রেলিয়ার প্রথম একাদশে অবিচ্ছেদ্য অংশ তিনি। এর মাঝে বল বিকৃতির অভিযোগে তিনি এক বছরের জন্য নির্বাসিত হন ২০১৮ সালে। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হওয়া এই বামহাতি বিস্ফোরক ব্যাটসম্যান ১০০টি টেস্ট, ১৪১টি ওডিআই এবং ৯৯টি আন্তর্জাতিক টি ২০ ম্যাচ খএলেছেন ক্যাঙ্গারুবাহিনীর হয়ে।

সদ্যই নিজের শততম টেস্ট ম্যাচটি খেলেন ডেভিড ওয়ার্নার এবং সেখানে দ্বি-শতরান করেন তিনি। অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটসম্যান এবং বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে দ্বি-শতরান করেন ওয়ার্নার। তাঁর আগে এই কৃতিত্ব একমাত্র ছিল জো রুটের যিনি ভারতের বিরুদ্ধে ২০২১ সালে নিজের শততম টেস্টে দ্বি-শতরান করেছিলেন। ২০২০ সালের জানুয়ারি মাসে শেষ বার টেস্ট ক্রিকেটে শতরান পেয়েছিলেন ওয়ার্নার। তার পর থেকে তিন অঙ্কের রান না পাওয়ার কারণে কম সমালোচনা হয়নি তাঁকে নিয়ে। নিজের শততম টেস্টে মেলবোর্নে দ্বি-শতরান করে ওয়ার্নার সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন।

শততম টেস্টে দ্বি-শতরান করার কারণে জনি মুলাগ মেডেলে তাঁকে সম্মানিত করা হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যালেক্স ক্যারি এবং ক্যামেরুন গ্রিনের পারফরম্যান্সেরও প্রশংসা করেন ওয়ার্নার। নিজের এই দ্বি-শতরান বাবাকে উৎসর্গ করেছেন নিজেকে কিংবদন্তির স্তরে নিয়ে চলা ওয়ার্নার। তিনি বলেছেন, "আমার বাবা এখানে আসতে পারেননি কিন্তু তিনি সব সময় থেকেছেন আমার পাশে। কখনও আমার দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেননি। আমি দায়বদ্ধ আগামী বছরের বিশ্বকাপ খেলার জন্য এবং আমি এই ফর্ম যত দূর সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাই।" ওয়ার্নারে দুর্ধর্ষ পারফরম্যান্স, ক্যামেরন গ্রিন এবং অ্যালেক্স ক্যারির অনবদ্য দাপটে দক্ষিণ আফ্রিকাকে এক ইনিংস সহ ১৮২ রানে পরাজিত করে অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+