করোনা লকডাউনে স্ত্রী-মেয়েকে নিয়ে ফিটনেস চর্চা ওয়ার্নারের
করোনা লকডাউনে স্ত্রী-মেয়েকে নিয়ে ফিটনেস চর্চা ওয়ার্নারের
করোনা লকডাউনেরর ছুটিতে ফিটনেস ধরে রাখতে খেলার জগতের তারকারা বাড়িতেই ঘাম ঝরিয়ে কসরত করতে শুরু করে দিয়েছেন। ফুটবলে রোনাল্ডো-মেসিকে ব্যক্তিগত জিমে ফিটনেস চর্চা করতে দেখা গিয়েছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্য শিখর ধাওয়ান, দীপক চাহার, সুরেশ রায়নাদের ফিটনেস চর্চার ছবি ধরা পড়েছে। এবার স্ত্রী-মেয়েকে নিয়ে ফিটনেস চর্চা শুরু করে দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।

ফিটনেস ধরে রাখতে জিম সেশন ওয়ার্নারের
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের থাবার কারণে পরবর্তী সময়ে ক্রিকেট কবে শুরু হবে জানা নেই। চলতি বছরে আদৌও ক্রিকেট শুরু হবে কিনা, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। ক্রিকেট থেকে এই দীর্ঘ অবসরে, সাধনা করে তৈরি করা ফিটনেসের মান পড়তে পারে। সেকারণে নিয়মিত ব্যক্তিগত জিমে ওজন তুলে প্র্যাকটিস করছেন ওয়ার্নার।

মেয়েকে তালিম দিচ্ছেন ওয়ার্নার
শুধু নিজে ফিটনেস চর্চা করে থেমে থাকছেন না মেয়েকও ফিটনেস চর্চার তালিম দিচ্ছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ছবিতে ওয়ার্নারের মেয়ের জিম করার মুহূর্তে ধরা পড়েছে।

স্ত্রীকে জিম করাচ্ছেন
লকডাউনে ঘরে বন্দি হয়ে দিনের পর দিন ওজন বাড়তে পারে, সেই সঙ্গে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে। সেই কারণেই ওয়ার্নার স্ত্রীকেও নিয়মিত জিম করাচ্ছেন।

জিমন্যাস্ট ওয়ার্নার
শুধু জিম করাই নয় অবসরে জিমন্যাস্টিক করতে দেখা গেল ওয়ার্নারকে।

স্ত্রীয়ের সঙ্গে টেবিল টেনিস
লকডাউনের ছুটিতে স্ত্রীয়ের সঙ্গে ব্যাডমিন্টনও খেললেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার সেই ছবি ইনস্টাগ্রামের স্টেটাসে দিয়েছেন।












Click it and Unblock the Notifications