আইপিএলে কাঁটা অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর! শুরু থেকে কেন নেই ওয়ার্নার-কামিন্সদের মতো তারকারা?

আইপিএলের সূচি এখনও প্রকাশ করেনি বিসিসিআই। তবে মার্চের ২৬ তারিখ থেকেই শুরুর সম্ভাবনা প্রবল। এর জেরে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিয়ে সমস্যায় পড়ল আইপিএলের দলগুলি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক ঘোষণাই নিশ্চিত করে দিল ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডের মতো তারকাদের প্রথম থেকে পাওয়া যাবে না। গত বছর ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আইপিএলে খেলার পক্ষে সওয়াল করেছিলেন রিকি পন্টিং। যার সুফল মেলে, চ্যাম্পিয়ন হয় অজিরা। তবে এবার দেশের মাটিতে টি ২০ বিশ্বকাপের আগে আইপিএলে প্রথম থেকে থাকছেন না অনেকেই।

শুরু থেকে নেই তারকারা

শুরু থেকে নেই তারকারা

অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে গিয়ে প্রথমে খেলবে টেস্ট সিরিজ। তারপর রয়েছে একদিনের সিরিজ ও একমাত্র টি ২০ আন্তর্জাতিক। টেস্ট দলে থাকা যে ক্রিকেটাররদের সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁরা হলেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, ডেভিড ওয়ার্নার। বিয়ে হবে বলে গ্লেন ম্যাক্সওয়েলও পাকিস্তান সফরে যাচ্ছেন না। টেস্ট সিরিজ মার্চের ৪ তারিখ থেকে চলবে ২৫ তারিখ পর্যন্ত। সীমিত ওভারের সিরিজ শুরু ২৯ মার্চ থেকে।

সমস্যায় ফ্র্যাঞ্চাইজিরা

সমস্যায় ফ্র্যাঞ্চাইজিরা

ওয়ার্নাররা পাকিস্তানে সাদা বলের সিরিজ না খেললেও আইপিএলের দলের সঙ্গেও যোগ দিতে পারবেন না। অস্ট্রেলিয়ার নির্বাচকমণ্ডলীর প্রধান জর্জ বেইলি জানিয়ে দিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কনট্রাক্টে থাকা কোনও ক্রিকেটারই ৬ এপ্রিলের আগে আইপিএল দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। ফলে ওয়ার্নার, কামিন্স ও হ্যাজলউড টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে যেতে পারেন। তারপর সেখান থেকে সোজা ভারতে আসতে পারেন।

কঠোর ক্রিকেট অস্ট্রেলিয়া

কঠোর ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে সাদা বলের সিরিজের দলে থাকায় আইপিএলের প্রথমদিকের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না মিচেল মার্শ, মার্কাস স্টইনিস, জেসন বেহরেনডর্ফ, সিন অ্যাবট এবং নাথান এলিস। টি ২০-র সামগ্রিক বিকাশে আইপিএলের অবদান, বিশেষ করে ক্রিকেটারদের মেলে ধরার মঞ্চ হিসেবে আইপিএলকে সমীহ করলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম মেনেই ক্রিকেটারদের ৬ এপ্রিলের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতি দেওয়া যাচ্ছে না বলে দাবি বেইলির।

যাঁরা থাকবেন শুরুতেই

যাঁরা থাকবেন শুরুতেই

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কনট্রাক্টে না থাকা ক্রিকেটারদের আইপিএলের শুরু থেকেই বিভিন্ন দলে থাকায় কোনও বাধা নেই। সেই তালিকায় রয়েছেন ড্যানিয়েল স্যামস, রাইলে মেয়ারডিথ, নাথান কুল্টার-নাইলদের মতো ক্রিকেটাররা। ওয়ার্নার এবার আইপিএলে থাকছেন রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন দিল্লি ক্যাপিটালসে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়েছে হ্যাজলউডকে। কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে ফিরিয়েছে প্যাট কামিন্সকে। লখনউয়ে আছেন স্টইনিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+