ব্রায়ান লারার রেকর্ড ভাঙতে পারেন রোহিত শর্মা, বললেন ডেভিড ওয়ার্নার


 অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ৩৩৫ রানের ইনিংস খেলে মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যানকে টপকে গিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ৩৩৫ রানের ইনিংস খেলে মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যানকে টপকে গিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। আর ৬৫ রান করলেই ক্যারিবিয়ান লেজেন্ড ব্রায়ান লারাকে টপকে যেতে পারতেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। যদিও ক্রিকেটের রাজপুত্রের রেকর্ড তিনি নন, ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা ভাঙবেন বলে মনে করেন ওয়ার্নার।

 টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি লেজেন্ড ব্রায়ান লারা। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০০ রান করেছিলেন তিনি। সেই রেকর্ডও এখনও পর্যন্ত অক্ষত।

লারার খুব কাছে

লারার খুব কাছে

ব্রায়ান লারার রেকর্ডের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ-হাতি ওপেনার ম্যাথু হেডেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৮০ রান করেছিলেন তিনি। তালিকার তৃতীয় স্থানেও রয়েছেন ব্রায়ান লারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭৫ রান রয়েছে তাঁর।

রোহিতের কীর্তি

রোহিতের কীর্তি

একদিনের ক্রিকেটে তিনটি দ্বিশতরানের মালিক রোহিত শর্মার ঝুলিতে এই ফর্ম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও রয়েছে। দীর্ঘদিন উপেক্ষিত হওয়ার পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ওপেন করার সুযোগ পেয়েই দ্বিশতরান হাঁকান হিটম্যান।

রোহিতই পারবেন

রোহিতই পারবেন

ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড কী তিনি ভাঙতে পারবেন, সেই প্রশ্নের উত্তরে ডেভিড ওয়ার্নার বলেন, না। তবে ভারতীয় ওপেনার রোহিত শর্মা লারার রেকর্ড ভাঙার ক্ষমতা রাখেন বলেই মনে করেন অজি তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+