থাকব পরিবারের পাশেই সাফ কথা ওয়ার্নারের,শাস্তি পেয়ে জানালেন অজি ক্রিকেটার

ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডি কক মাঠের বাইরে নোংরা গন্ডগোলে জড়িয়ে পড়লেন, সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল। ওয়ার্নার পেলেন শাস্তি। ডি ককের কী হল।

পরিবারকে অসম্মান করা হলে তিনি কখনই তা মেনে নেবেন না জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের চতুর্থ দিনে বাদানুবাদে জড়িয়ে পড়েন ডেভিড ওয়ার্নার ও দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কক।

থাকব পরিবারের পাশেই সাফ কথা ওয়ার্নারের,শাস্তি পেয়ে জানালেন অজি ক্রিকেটার

এদিকে কার্যত হাতাহাতিতে উপক্রম হওয়ার ঘটনায় নিজের অভিযোগ মেনে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। আইসিসি-র বিধি অনুযায়ি লেভেল টু শাস্তি হয়েছে ওয়ার্নারের। ৭৫ শতাংশ ম্যাচ ফি কাটার পাশাপাশি একটি টেস্টে নির্বাসিত হতে পারতেন ওয়ার্নার। কিন্তু অভিযোগ মেনে নেওয়ায় তিনটি মেরিট পয়েন্টও কাটা হল অস্ট্রেলীয় বাঁ-হাতি ওপেনারের। আর একটি মেরিট পয়েন্ট কাটা হলে হয়তো একটি ম্যাচ নির্বাসিত করা হতো ওয়ার্নারকে।

@mornemorkel65 @KagisoRabada25 Time for a bit of chin music 😡😡😡 pic.twitter.com/O3Ah2s4Ext
— Cutmaker (@cutmaker) March 4, 2018

অন্যদিকে কুইন্টন ডি কক জানিয়েছেন তাঁর ওপর আসা অভিযোগ ভিত্তিহীণ। আইসিসির বিধি অনুযায়ি লেভেল ওয়ান শাস্তি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ম্যাচ ফি কাটা হতে পারে ডি'কক-এর। তবে তিনি সেই অভিযোগ মানতে রাজি হননি।

থাকব পরিবারের পাশেই সাফ কথা ওয়ার্নারের,শাস্তি পেয়ে জানালেন অজি ক্রিকেটার

এদিকে ডেভিড ওয়ার্নার জানিয়েছেন যা ঘটনা ঘটেছে তাতে দুঃখিত তিনি। তিনি আরও বলেছেন, 'আমি ছেড়ে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আর মাঠে দর্শকদের থেকে এগুলো এসেই থাকে। আমারা সেগুলোতে অভ্যস্ত।'

থাকব পরিবারের পাশেই সাফ কথা ওয়ার্নারের,শাস্তি পেয়ে জানালেন অজি ক্রিকেটার

থাকব পরিবারের পাশেই সাফ কথা ওয়ার্নারের,শাস্তি পেয়ে জানালেন অজি ক্রিকেটার

এটুকুতেই থামেননি তিনি। জানিয়েছেন, 'আমাকে যা খুশি বলা হতে পারে মাঠে আমি এটাকে ভীষণ স্বাভাবিকভাবে নিই। আমার কিছুই এসে যায় না। কিন্তু আমার ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়লে আমার পরিবারকে নিয়ে মন্তব্য করা হলে সেটা খুব অভব্য। একজন মহিলা সম্পর্কে এধরণের মন্তব্য কোনওভাবেই নেওয়া যায়না। '

থাকব পরিবারের পাশেই সাফ কথা ওয়ার্নারের,শাস্তি পেয়ে জানালেন অজি ক্রিকেটার

থাকব পরিবারের পাশেই সাফ কথা ওয়ার্নারের,শাস্তি পেয়ে জানালেন অজি ক্রিকেটার

এর সঙ্গে নিজের মন্তব্যে আরও যোগ করেছেন ডেভিড ওয়ার্নার। তিনি এও বলেছেন, 'এমন জিনিস বলা হয়েছে, সেটা বলা যায় এটাই ভাবতে পারছি না। আমি আবেগের থেকে পুরোটা করেছি। আমি দুঃখিত বিষয়টাতে। তবে আমার পরিবারের বিরুদ্ধে কিছু হলে আমি সবসময় ওঁদের সঙ্গে থাকব। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+