জন্মদিনে সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে নিজেই উপহার দিলেন ডেভিড ওয়ার্নার

বার্থ ডে হান্ড্রেড! জন্মদিনে নিজেকে নিজেই উপহার দিলেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেট থেকে নির্বাসনে ফিরে বিশ্বকাপে ব্যাট হাতে দাপট দেখালেও ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজটা একেবারেই ভালো যায়নি ওয়ার্নারের।

বার্থ ডে হান্ড্রেড! জন্মদিনে নিজেকে নিজেই উপহার দিলেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেট থেকে নির্বাসনে ফিরে বিশ্বকাপে ব্যাট হাতে দাপট দেখালেও ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজটা একেবারেই ভালো যায়নি ওয়ার্নারের। এরপর ঘরের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন করতেই জ্বলে উঠলেন ওয়ার্নার।

ওয়ার্নারের ব্যাটে ঝড়

আজ থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলা শুরু করল অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম ম্যাচেই ওয়ার্নারের ব্যাটে ঝড়! এদিন ৫৬ বলে ১০০ রানে অপরাজিত থেকে মাঠে ছাড়েন ওয়ার্নার। ডেভিডের বিধ্বংসী ইনিংস সাজানো ১০টি চার ও ৪টি ছয় দিয়ে।

অস্ট্রেলিয়ার জয়

অ্যাডিলেডে আজ ওয়ার্নারের এমন বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে শ্রীলঙ্কা ৯৯ রান তোলে। ১৩৪ রানে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে অজিরা।

কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান ওয়ার্নারের

প্রসঙ্গত এদিন ৩৩ বছর বয়সে পা রাখলেন ওয়ার্নার। ৩৩ তম জন্মদিনে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকালেন। এর আগে ওডিআই ও টেস্টে সেঞ্চুরি থাকলেও টি-টোয়েন্টিতে কোনও সেঞ্চুরি ছিল না। এদিন সেই খামতি ঢেকে দিলেন ওয়ার্নার।

নির্বাসনের পর ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললেন

অন্যদিকে নির্বাসন ওঠার পর ঘরের মাঠে এটি ওয়ার্নারের প্রথম ম্যাচ। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বলের আকৃতি পরিবর্তন করতে গিয়ে ধরা পড়েন স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফ্ট। এরপরই দুই ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসনে পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যানক্রফ্টকে ৯ মাসের নির্বাসনে পাঠানো হয়। চলতি বছরে নির্বাসন কাটিয়ে আইপিএল খেলেন ওয়ার্নার। এরপর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ ও তারপর ইংল্যান্ডেই অ্যাসেজ খেলেছেন। নির্বাসন কাটিয়ে দেশের মাটিতে এই প্রথমবার খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়ে দর্শকদের মনোরঞ্জন করলেন ডেভিড। এদিন টি-টোয়েন্টি কেরিয়ারের সর্বোচ্চ রান হাঁকালেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+