ক্রিকেট নয়, অভিনয়-ই সহজ লাগছে ওয়ার্নারের!
ক্রিকেট নয়, অভিনয়-ই সহজ লাগছে ওয়ার্নারের!
অল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা: দ্য রাইস' ঝড় তুলেছে দেশজুড়ে। দেশের সীমানা ছাড়িয়ে এই ছবির উন্মদনা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। দেশ-বিদেশের সিনে প্রেমী ভালবাসা পাওয়া অল্লু অর্জুনের এই ছবি এখন রূপোলি জগতের হট টপিক।

অল্লু অর্জুনের দুর্দান্ত পারফরম্যান্সে অভিভূত সকলে। দেশের গণ্ডি ছাড়িয়ে পুষ্পার প্রেমে হাবুডুবু খাচ্ছেন দর্শকরা। আর এই পুস্পা জ্বর দেশ, ভাষার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক দর্শকদেরও 'সংক্রামিত' করছে। তারই প্রমাণ মিলল অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের ইনস্টাগ্রাম থেকে।
পুষ্পার ট্রেলার এডিট করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ওয়ার্নার। সেখানে অল্লু আর্জুনের মুখের জায়গায় নিজের মুখ এডিট করে বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রাম ভিডিওটির ক্যাপশানে তিনি লিখেছেন, "অল্লু অর্জুন অভিনয়কে অনেক সহজ করে দিয়েছে।" এর আগেও এই ছবির একটি বিখ্যাত সংলাপে লিপ দিয়ে রিল শেয়ার করেছিলেন। তার পরে 'শ্রীভাল্লি'র গানেও কোমর দোলাতে দেখা যায় ওয়ার্নারকে। শুধু একা ওয়ার্নার নন, পুষ্পার 'শামি শামি' গানে কোমর দোলাতে দেখা যায় তাঁর সন্তানদের।
বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত হওয়ার পর প্রবল ভাবে ফিরে এসেছেন ডেভিড ওয়ার্নার। নিজের ছেড়ে যাওয়া জায়গা ফের দখল করেছেন চওড়া ব্যাটের উপর ভর করে। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত অ্যাশেজেও কথা বলেছে ওয়ার্নারের ব্যাট। পাশাপাশি ২০২১ সালে আয়োজিত টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে প্রথমবার খেতাব জেতানোর কারিগর ছিলেন ডেভিড ওয়ার্নার। তিনিই ছিলেন ওই অজি দলের প্রধাণ অস্ত্র। ২০২১ টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। আসন্ন আইপিএল সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে।












Click it and Unblock the Notifications