IPL 2022: আইপিএল-এ প্রথম বিদেশি হিসেবে এই নজির গড়লেন ওয়ার্নার, রোহিত শর্মার সঙ্গে জায়গা করে নিলেন একই তালিকায়

IPL 2022: আইপিএল-এ প্রথম বিদেশি হিসেবে এই নজির গড়লেন ওয়ার্নার, রোহিত শর্মার সঙ্গে জায়গা করে নিলেন একই তালিকায়

আইপিএল কেরিয়ারে নতুন এক মাইলস্টোন গড়লেন ডেভিড ওয়ার্নার। আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কোনও এক ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে এক হাজার রান পূর্ণ করার নজির গড়েন অস্ট্রেলীয়ার এই বিধ্বংসী কিংবদন্তি।

ডেভিড ওয়ার্নারের মাইলস্টোন:

ডেভিড ওয়ার্নারের মাইলস্টোন:

আইপিএল ইতিহসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঞ্জাব কিংস (কিংস ইলেভেন পাঞ্জাব)-এর বিরুদ্ধে এক হাজার রান পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার। আইপিএল-এ কোনও একটি ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে এক হাজার রান পূর্ণ করা দ্বিতীয় ক্রিকেটার ওয়ার্নার।

রোহিত শর্মার সঙ্গে একই তালিকায় ওয়ার্নার:

রোহিত শর্মার সঙ্গে একই তালিকায় ওয়ার্নার:

আইপিএল-এর কোনও এক ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে এক হাজার রান পূর্ণ করা প্রথম ক্রিকেটার রোহিত শর্মা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল-এ এক হাজার রান পূর্ণ করেছে রোহিত। সমাগ্রিক ভাবে দ্বিতীয় হলেও বিদেশিদের মধ্যে প্রথম ওয়ার্নারই।

দুর্লভ নজির:

দুর্লভ নজির:

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩০ ম্যাচে ১০১৮ রান অর্জন করেছেন রোহিত শর্মা। ২২ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের রান ১০০৫। ওয়ার্নারের সামনে সুযোগ রয়েছে কেকেআর-এর বিরুদ্ধেও এক হাজার রান পূর্ণ করার। এই নজির স্পর্শ করতে তাঁর লাগবে মাত্র ২৪ রান।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সর্বোচ্চ রান সংগ্রহকারী তিন ক্রিকেটার:

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সর্বোচ্চ রান সংগ্রহকারী তিন ক্রিকেটার:

বলে দিতে হয় না ১০০৫ রান করে এই তালিকার শীর্ষে রয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলীয় তারকার পর দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। পাঞ্জাবের বিরুদ্ধে গাব্বরে এখনও পর্যন্ত সংগ্রহ ৮৭৪ রান। এই মরসুমে পাঞ্জাবের হয়েই খেলছেন তিনি। ৮২২ রান করে তৃতীয় স্থানে রয়েছেন মিস্টার আইপিএল সুরেশ রায়না।

পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফল:

পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফল:

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়েছে বুধবার দিল্লি ক্যাপিটালস। তারা ৯.৩ ওভার হাতে থাকতে ৯ উইকেটে পরাজিত করেছে পাঞ্জাবের ফ্রাঞ্চাইজিটিকে। দিল্লির বোলিংয়ের সামনে পাঞ্জাবের ইনিংস শেষ হয়ে যায় ১১৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে ওয়ার্নার এবং পৃথ্বী শ-এর দাপটে দিল্লি ১০.৩ ওভারে ম্যাচ বের করে নেয়। ২০ বলে ৪১ রান করেন পৃথ্বী শ। ৩০ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। এই ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০।

পাঞ্জাবের বিরুদ্ধে এই বিশাল জয়ের ফলে রান রেটে অনেকটা উন্নতি ঘটেছে দিল্লি ক্যাপিটালসের। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি। ২২ এপ্রিল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে ঋষভ পন্থের দল। এই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে কুলদীপ যাদব। উল্লেখ্য, চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত যেই তিন ম্যাচ দিল্লি জিতেছে সেই তিন ম্যাচেরই সেরা নির্বাচিত হয়েছে কুলদীপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+