শামসির নজির ও মিলারের জোড়া ছক্কায় দক্ষিণ আফ্রিকার জয়, হাসারঙ্গার হ্যাটট্রিকেও বিদায়ের শঙ্কায় শ্রীলঙ্কা

চোকার্স তকমা অতীত, সেটাই আজ শারজায় প্রমাণ করল দক্ষিণ আফ্রিকা। ১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে হারাল ৪ উইকেটে। অস্ট্রেলিয়ার ব্রেট লি ও আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারের পর তৃতীয় বোলার হিসেবে ওয়ানিন্দু হাসারঙ্গা টি ২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করার পর শেষ দুই ওভারে প্রোটিয়াদের দরকার ছিল ২৫ রান। শেষ ওভারে ১৫। লাহিরু কুমারার দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের কাছে পৌঁছে দেন ডেভিড মিলার। পঞ্চম বলে চার মেরে জয় নিশ্চিত করেন কাগিসো রাবাডা।

হাসারঙ্গার হ্যাটট্রিকেও বিদায়ের শঙ্কায় শ্রীলঙ্কা

এদিন টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান। ২০ ওভারে ১৪২ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৬টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৫৮ বলে ৭২ রান করেন ওপেনার পাথুম নিসঙ্কা। চলতি বিশ্বকাপে তিনিই বর্তমানে সর্বাধিক রানের মালিক। চরিথ আসালঙ্কা ২১ ও অধিনায়ক দাসুন শনকা ১১ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। তাবরেজ শামসি ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। ডোয়েইন প্রিটোরিয়াস ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। এনরিখ নরকিয়া ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন। আসালঙ্কা ও লাহিরু কুমারা রান আউট হন। এদিনের ম্যাচের সেরা শামসি তিন উইকেট নেওয়ায় চলতি ক্যালেন্ডার ইয়ারে ২০টি টি ২০ আন্তর্জাতিকে তাঁর উইকেট সংখ্যা হল ৩২। তিনি টপকে গেলেন উগান্ডার দীনেশ নাকরানিকে। এদিন হাসারঙ্গা হ্যাটট্রিক করায় চলতি ক্যালেন্ডার ইয়ারে শ্রীলঙ্কার স্পিনারের উইকেট সংখ্যা হল ৩১। শামসির চেয়ে হাসারঙ্গা দুটি ম্যাচ কম খেলেছেন। জসপ্রীত বুমরাহ ২০১৬ সালে ২১টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচে ২৮ উইকেট নিয়ে ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক উইকেটশিকারী হয়েছিলেন। সেই রেকর্ড পেরিয়ে গেলেন শামসি, নাকরানি, হাসারঙ্গা।

হাসারঙ্গার হ্যাটট্রিকেও বিদায়ের শঙ্কায় শ্রীলঙ্কা

জয়ের জন্য ১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের দাপটে অস্বস্তিতে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ৪০ রানের মধ্যে দুই উইকেট পড়ে গিয়েছিল। ৮.১ ওভারে ৫০ রান পূর্ণ হয়। ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩ উইকেটে ৬২। এই ম্যাচে দলে ফিরে কুইন্টন ডি কক ১২ রানের বেশি করতে পারেননি। ১১ করেন রিজা হেন্ডরিক্স। শনকার সরাসরি থ্রোয় ১৬ রান করে রান আউট হন রাসি ফান ডার ডুসেন। তেম্বা বাভুমা অধিনায়কোচিত ইনিংস খেললেন, তাঁকে সঙ্গত দেন এইডেন মার্করাম। ১৫তম ওভারের শেষ বলে মার্করামকে ১৯ রানে বোল্ড করেন হাসারঙ্গা। এরপর ১৮তম ওভারে নিজের চতুর্থ ওভারটি করতে এসে প্রথম দুই বলেই বাভুমা ও ডোয়েইন প্রিটোরিয়াসকে আউট করে হ্যাটট্রিক করেন তিনি। বাভুমা ৪৬ রান করেন। যদিও এরপর প্রোটিয়াদের জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় ডেভিড মিলার ও কাগিসো রাবাডার জুটি। ১৩ বলে ২৩ করে অপরাজিত থাকেন মিলার। ৭ বলে ১৩ রানে অপরাজিত থাকেন রাবাডা।

হাসারঙ্গার হ্যাটট্রিকেও বিদায়ের শঙ্কায় শ্রীলঙ্কা

এই জয়ের ফলে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ১-এ তৃতীয় স্থান দখল করল দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বিদায়ের মুখে শ্রীলঙ্কা। নভেম্বরের ২ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে খেলার পর ৬ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে প্রোটিয়ারা। শ্রীলঙ্কা সোমবার ১ নভেম্বর ইংল্যান্ড ম্যাচ খেলে নভেম্বরের ৪ তারিখ সুপার টুয়েলভের শেষ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+