করোনাকালে ঝুঁকি নিয়ে সফর ওয়েস্ট ইন্ডিজের, আর্থিক সাহায্য করুক ইংল্যান্ড, অনুরোধ স্যামির
করোনাকালে ঝুঁকি নিয়ে ম্যাচ খেলল ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের আর্থিক সাহায্যের অনুরোধ জানালেন স্যামি
করোনাকালে ঝুঁকি নিয়ে ইংল্যান্ড সফরে গিয়ে টেস্ট খেলল ওয়েস্ট ইন্ডিজ। তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে আর্থিক পুরস্কার দিয়ে সাহায্য করুক ইংল্যান্ড। দেশের ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা ভালো নয়। সেই কারণেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে এভাবেই অর্থ সাহায্যের প্রস্তাব রাখলেন ক্যারিবিয়ানদের ২০১৬ টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামি।

১১৭ দিন পর ক্রিকেটে ঢাকে কাঠি
শেষবার ১৩ মার্চ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে ওডিআই ম্যাচ হয়েছিল। এরপর করোনা ধাক্কায় বাইশ গজে আর বল গড়ায়নি। ১১৭ দিন পর সাউদাম্পটনে ফিরেছে ক্রিকেট। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেটমাঠে বল গড়ায়।

তিন ম্যাচের টেস্ট সিরিজের ফল
তিন ম্যাচের টেস্ট সিরিজে সাউদাম্পটনে জয় পেয়ে ১-০ লিড নিলেও শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিততে পারল না। ম্যাঞ্চেস্টারে টানা দুই টেস্টে ইংল্যান্ডের শক্তিশালী বোলিংয়ের সামনে ক্যারিবিয়ান দল মুখ থুবড়ে পড়ে। ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে করোনা পরবর্তী ক্রিকেট যুগের সূচনা করল ইংল্যান্ড।

আর্থিক ক্ষতি
করোনায় প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও কোভিড ধাক্কায় ক্রিকেট বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়েছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ আয়োজন করায় সেই আর্থিক ক্ষতেই কিছুটা প্রলেপ পড়ল বলা চলে।

ইংল্যান্ডের লাভ কত হল
এক পরিসংখ্যান অনুযায়ী, আর্থিক ধাক্কা সামলে ইংল্যান্ড ২৮০ মিলিয়ন পাউন্ড নিজেদের ঝুলিতে ভরেছে। অন্যদিকে আর্থিক সংকটে ক্যারিবিয়ান তারকাদের ৫০ শতাংশ বেতন কমে গিয়েছে। সিরিজ হারে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের অবশ্য কোনও আর্থিক লাভ হল না। সেই কারণেই ইংল্যান্ড বোর্ডের কাছে সিরিজের আয়ের অন্তত ১৫ শতাংশ , ক্যারিবিয়ান বোর্ডকে দেওয়ার জন্য অনুরোধ করলেন স্যামি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications