বল বিকৃতির পর কোচ চাইছেন অব্যহতি, সরজমিনে খতিয়ে দেখতে আসরে সাদারল্যান্ড
বল বিকৃতি কান্ডের পর কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ড্যারেন লেহম্যান
বল বিকৃতি ইস্যু, ক্যামেরন ব্যানক্রফট - স্টিভ স্মিথ এই সব নিয়ে হট্টগোলে দক্ষিণ আফ্রিকার ৩২২ রানের জয় খানিকটা পিছিয়ে গেছে। কেপটাউনে তৃতীয় টেস্টে -র অল্প পরেই নাকি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে পৌঁছে গেছে ড্যারেন লেহম্যানের বার্তা।

অজি কোচ জানিয়ে দিয়েছেন তিনি আর কোচ পদে থাকতে চান না। সূ্ত্রের যা খবর তাতে হয়ত ২৪ ঘন্টার মধ্যেই এই বিষয়টি সরকারি সিলমোহর পেয়ে যাবে।
এদিকে স্টিভ স্মিথ ও ব্যানক্রফটের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া কী সিদ্ধান্ত নিল তা এখনও জানা যায়নি। তবে গত চব্বিশ ঘন্টায় যে খবর জোর ঘুরেছে সেটা হল হয়ত নির্বাসিত হবেন স্টিভ স্মিথ ও ব্যানক্রফট। সেটা এক বছরের জন্যেও হতে পারে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগেই ড্যারেন লেহম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জনসমক্ষে আনা হবে। পরিস্থিতি এইরকম হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড। সেখানেই ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি পদত্যাগী কোচ ও বল বিকৃতি কান্ডে অভিযুক্ত ক্রিকেটারদের ভবিষ্যত নিয়েও নিজেদের ভবিষ্যত ঘোষণা করবেন তিনিই।












Click it and Unblock the Notifications