T20I Record: টি২০ আন্তর্জাতিকে এক ওভারে সর্বাধিক রান, ছয় ছক্কায় যুবরাজের রেকর্ড চুরমার, দেখুন ভিডিও
T20I Record: টি২০ আন্তর্জাতিকে চুরমার যুবরাজ সিংয়ের বিশ্বরেকর্ড। এক ওভারে উঠল ৩৯ রান। ছয় ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন সামোয়ার ডারিয়াস ভিসের।
ভানুয়াতুর বিরুদ্ধে ভিসেরের ঐতিহাসিক কীর্তির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ব্যাটারদের সামনেও এবার তিনি রাখলেন রেকর্ড ভাঙার নয়া টার্গেট।

টি২০ বিশ্বকাপের ইস্ট এশিয়া-প্যাসিফিক রিজওন কোয়ালিফায়ার চলছিল আপিয়ায়। আজ সেই ম্যাচই সাক্ষী থাকল বিশ্বরেকর্ডের। এই ফরম্যাটে এক ওভারে পাঁচবার ৩৬ রান উঠেছিল। যদিও এদিন সেই নজির টপকে সামোয়ার ব্যাটার নিশ্চিত করলেন ৩৯ রান।
বল করছিলেন ভানুয়াতুর নলিন নিপিকো। সামোয়ার ইনিংসের ১৫তম ওভারে ভিসের মারেন ৬টি ছক্কা, সেই সঙ্গে ছিল তিনটি নো বল। প্রথম তিনটি বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছয় মারেন ভিসের। পরের ডেলিভারিটি ফ্রন্ট ফুটের কারণে নো বল হয়।
6️⃣ 6️⃣ 6️⃣ 1NB 6️⃣ . 1NB 7NB 6️⃣= 39 runs
— CRICKET STATS (@fantasy1Cricket) August 20, 2024
Samoa Batsman Darius Visser breaks the record for most runs from one over of a men's T20I Cricket.
Darius Visser. 39
D Singh airee. 36
Kieron Pollard. 36
Yuvraj Singh. 36pic.twitter.com/jEO4sjZ8uV
ফ্রি হিটে লেগ সাইডে ছয় মারেন ভিসের। পরের বলটি ছিল ডট, ভিসেসের শট সোজা গিয়ে লাগে নন স্ট্রাইকিং এন্ডের উইকেটে। এরপর ফের ওভারস্টেপিংয়ের কারণে নো বল করে বসেন নিপিকো। তার পরের বলটি উচ্চতার কারণে নো বল হয়, যদিও তাতে পুল মেরে ফাইন লেগ অঞ্চল দিয়ে ছক্কা হাঁকান ভিসের।
ওভারের শেষ বলটি ছিল অফ স্টাম্পের বাইরে লো ফুল টস। সেটিতে ডিপ স্কোয়ার লেগ দিয়ে ছক্কা মারেন ভিসের। যার ফলে এক ওভারে ওঠে ৩৯ রান। উল্লেখ্য, ২০০৭ সালে টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বলে যুবরাজ ৬টি ছয় হাঁকিয়ে ৩৬ রান সংগ্রহ করেছিলেন।
২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং চলতি বছর কাতারের বিরুদ্ধে নেপালের দীপেন্দ্র সিং আইরি যুবরাজের কীর্তি স্পর্শ করেন ৬ ছক্কা হাঁকিয়ে। এর বাইরে দু-বার টি২০ আন্তর্জাতিকে এক ওভারের ৩৬ রান উঠেছে, তবে তাতে ছটি ছক্কা নেই।
চলতি বছর টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান আফগানিস্তানের বিরুদ্ধে ৩৬ রান তুলেছিলেন, এ ক্ষেত্রে সহায়ক হয়েছিল অতিরিক্ত রান। চলতি বছরে আফগানদের বিরুদ্ধেই রোহিত শর্মা ও রিঙ্কু সিং মিলে এক ওভারে ৩৬ রান সংগ্রহ করেছিলেন।
ভিসের সামোয়ার প্রথম ব্যাটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে প্রথম শতরান পেলেন। এক ইনিংসে ১৪টি ছক্কা মারা টি২০ আন্তর্জাতিকে পঞ্চম সর্বাধিক। সামোয়া তোলে ১৭৪ রান, তার মধ্যে ভিসেসের একারই ১৩২। কোনও টি২০ আন্তর্জাতিকে দলগত রানে সর্বাধিক অবদানের ক্ষেত্রে যা সর্বোচ্চ।
দলগত রানের ৭৫.৮৬ শতাংশ ভিসেসের। এর মাধ্যমে তিনি ভেঙে দিলেন অ্যারন ফিঞ্চের রেকর্ড (৭৫.১ শতাংশ)। ভিসেরের রানের পর সামোয়ার এদিনের ইনিংসে দ্বিতীয় সর্বাধিক রান অধিনায়ক কালেব জাসমাতের ১৬! ভানুয়াতুকে ১০ রানে হারিয়েছে সামোয়া। প্রতিপক্ষের ৯টি উইকেটের একটি নিয়েছেন ভিসের।
২৮ বছরের ভিসের ৬২ বল ১৩২ রান করেছেন ১৪টি ছয় ও পাঁচটি চারের সাহায্যে। তিনি আগে সেন্ট জর্জ ডিস্ট্রিক্ট ও সিডনি ইউনিভার্সিটির হয়ে সিডনির গ্রেড ক্রিকেটে খেলেছেন। কেরিয়ারের তৃতীয় টি২০ আন্তর্জাতিকেই পেলেন শতরান। সিডনি ইউনিভার্সিটি ও নিউইংটন কলেজে ভিসের ক্রিকেট প্রশিক্ষণও দেন।












Click it and Unblock the Notifications