ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন বিদেশি ক্রীড়াবিদরা
ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন বিদেশি ক্রীড়াবিদরা
আজ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করছে ভারত। ১৯৪৭ সালে লক্ষ্য লক্ষ্য প্রাণের আহুতির মধ্য দিয়ে যে স্বাধীনতা পেয়েছিল দেশবাসী সেই অমূল্য মুহূর্তে ৭৫ বছর পূর্ণকে ঘিরে সেজে উঠেছে সারা দেশ। কেন্দ্রীয় সরকারের 'হর ঘর তেরঙ্গা' অভিযানে কাশ্মীর থেকে কন্যাকুমারী, দার্জিলিং থেকে দেরাদুন- সেজে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত।

নেতাজি সুভাষ চন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং-এর দেখানো পথে যে স্বাধীনতা বছরের পর বছর রক্ত ঝড়িয়ে দেশবাসীকে উপহার দিয়েছেন লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী তাঁদের বলিদানের ফসল এই স্বাধীন ভারত। শুধু দেশের সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদরাই নন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিদেশি ক্রীড়াবিদরও। এই তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়কস ড্যারেন সামি, রয় কৃষ্ণার মতো ক্রীড়াবিদরা।
ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি টুইটারে লিখেছেন, "স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই ভারতকে। এই দেশেই কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ আমি খেলেছিলাম।"
Happy Independence Day India 🇮🇳. The place I played my last international match. #GreatMemories pic.twitter.com/28iRforVJq
— Daren Sammy (@darensammy88) August 14, 2022
উল্লেখ্য, ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের জার্সি পর টি-২০ বিশ্বকাপের ফাইনালই ছিল ড্যারেন সামির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা অধিনায়ক এর পর অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন। ইডেন গার্ডেন্সে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর টি-২০ বিশ্বকাপের ট্রফি হাতে সেলিব্রেট করার একটি ছবি টুইট করেন সামি। তাঁর হাতে টি-২০ বিশ্বকাপের দু'টি ট্রফি রয়েছে কারণ তার আগে মহিলা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও চ্যাম্পিয়ন হয়।
ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রয় কষ্ণ। নিজে টুইট না করলেও একটি টুইট রিটুইট করেন তিনি।












Click it and Unblock the Notifications