জর্জ ফ্লয়েডের হত্যায় বর্ণবিদ্বেষ নিয়ে ফের সরব স্যামি, এবার কাঠগড়ায় ভারতীয় ফর্সা হওয়ার ক্রিম
জর্জ ফ্লয়েডের হত্যায় বর্ণবিদ্বেষ নিয়ে ফের সরব স্যামি, এবার কাঠগড়ায় ভারতীয় ফর্সা হওয়ার ক্রিম
বর্ণবিদ্বেষ নিয়ে ফের তোপ দাগলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজকে ২০১৬ সালে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ দেওয়া অধিনায়ক, মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনার পর তীব্র নিন্দা করে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এবার ভারতীয় এক ফর্সা হওয়ার ক্রিম প্রস্তুতকারক সংস্থাকে কাঠগড়ায় তুললেন স্যামি।

ব্ল্যাক লাইভস ম্যারাটস
যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনার পর বিশ্বজুড়ে ব্ল্যাক লাইভস ম্যারাটস আন্দোলন শুরু হয়েছে। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এই আন্দোলনে ইতিমধ্যে খেলার জগৎ প্রতিক্রিয়া দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা এই আন্দোলনে সামিল হয়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে মুখ খোলেন। ক্রিকেট মাঠে স্যামি, ব্র্যাভো, গেইলরাও বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন বলে তাঁরা অভিযোগ করেন।

স্যামির কাঠগড়ায় এবার ফেয়ার অ্যান্ড লাভলি
ভারতীয় এক ইংলিশ পত্রিকার সাক্ষাৎকারে স্যামি এবার বলেছেন, 'ভারতে ফেয়ার অ্যান্ড লাভলি নামে একটি ক্রিম রয়েছে। এই ক্রিম তো চূড়়ান্ত বর্ণবিদ্বেষ ছড়়াচ্ছে। ক্রিমের নামেই তো বলা হচ্ছে ফর্সা মানুষরাই ভালো মানুষ! এভাবেই বর্ণবিদ্বেষের প্রচার বন্ধ করা উচিত।' প্রসঙ্গত ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটি ভারতীয় সংস্থা হিন্দুস্থান ইউনিলিভার ১৯৭৫ সালে বাজারে আনে।

বলিউডে ফর্সা হওয়ার ক্রিমের বিরুদ্ধে প্রতিক্রিয়া
প্রসঙ্গত বর্ণবিদ্বেষের শিকার হওয়া জর্জ ফ্লয়েডের হত্যার পর বলিউড থেকে ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনে তারকাদের যোগদান নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়। বলিউড অভিনেতা অভয় দেওল সোশ্যাল মিডিয়া পোস্টে বর্ণবিদ্বেষে বিরুদ্ধে সরব হয়ে বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা এরপর ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন বন্ধ করবেন কিনা, জানতে চেয়েছিলেন।

আইপিএলে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন, ক্ষোভ স্যামির
এর আগে ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন বলে স্যামি অভিযোগ করেন।পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করে নাম না করে ইশান্ত শর্মা তাঁকে কালু বলে ডাকতেন বলে ক্যারিবিয়ান ক্রিকেটার অভিযোগ করেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications