গুণতিলকার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ, এই কারণে ব্রেন স্ক্যান করাতে হয় নির্যাতিতাকে
গুণতিলকার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ, এই কারণে ব্রেন স্ক্যান করাতে হয় নির্যাতিতাকে
পরিস্থিতি আরও জটিল হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুণতিলকার জন্য। এ বার তাঁর বিরুদ্ধে বল প্রয়োগ এবং একাধিকবার যৌন হায়রানির অভিযোগ আনলেন মহিলা। অস্ট্রেলিয়ার ওই মহিলা জানিয়েছেন এত জোড়ে তাঁর গলা টিপে ধরেছিলেন দানুষ্কা যে তাঁকে ব্রেন স্ক্যান করাতে হয়েছিল চোটের বিষয়ে জানার জন্য। অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর।

নিজেদের সুপার ১২-এর শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধা তাঁর দল শ্রীলঙ্কার পরাজয়ের কয়েক ঘণ্টা পরেই গ্রেফতার করা হয় গুণতিলকাকে। তাঁর বিরুদ্ধে ওই মহিলাকে চার বার যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে এবং তার ভিত্তিতেই মামলা রয়েছে। পাবলিক ব্রডকাস্টার এবিসি আদালতের কাছে যে নথি জমা করেছে তাতে উল্লেখ রয়েছে, যুগল ডেটিং অ্যাপের মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে পরিচিত হয় এবং ২ নভেম্বর সিডনির একটি বিখ্যাত বারে দেখা করে যেটা সিডনি ওপেরা হাউসের সামনেই।
তার পর ৩১ বছর বয়সী গুণতিলকা ২৯ বছর বয়সী ওই মহিলার সঙ্গে তাঁর বাড়িতে যান, সেখানে মদ্যপান করার পর ওই মহিলার সঙ্গে খারাপ আচরণ করেন। সেই সময়ে ওই মহিলা দেখেন তাঁর বাড়ির মেঝে একটি কন্ডোম পড়ে রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই এই ক্রিকেটারকে নির্বাসিত করেছে অনির্দিষ্ট সময়ের জন্য। তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধারায় ধর্ষণ-সহ যৌন নির্যাতনের মামলা রুজু করা হয়েছে। শ্রীলঙ্কা দল নিজেদের দেশে উড়ে গেলেও গুণতিলকা কৃতকর্মের জন্য অস্ট্রেলিয়াতেই রয়েছেন।
শ্রীলঙ্কার হয়ে গুণতিলকা ৮টি টেস্ট, ৪৭টি একদিনের আন্তর্জাতিক এবং ৪৬টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ২০১৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কা দলে অভিষেক হয় গুণতিলকার।












Click it and Unblock the Notifications