Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2022: ধোনির অধিনায়কত্ব ছাড়ার নেপথ্যে কী কারণ থাকতে পারে জানালেন এই পাক তারকা

IPL 2022: ধোনির অধিনায়কত্ব ছাড়া নেপথ্যে কী কারণ থাকতে পারে জানালেন এই পাক তারকা

চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব রবীন্দ্র জাডেজার হাতে তুলে দিয়ে ঠিক সিদ্ধান্তই নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। শুধু ফ্রাঞ্চাইজির পরবর্তী অধিনায়ক হিসেবেই গড়া নয়, জাডেজাকে আগামী দিনের জন্য ভারতীয় দলের অধিনায়ক গড়ে তোলার উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত ধোনির, মনে করেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার দানিশ কানেরিয়া।

 IPL 2022: ধোনির অধিনায়কত্ব ছাড়া নেপথ্যে কী কারণ থাকতে পারে জানালেন এই পাক তারকা

চেন্নাই সুপার কিংসকে চার বারের আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক এমএস ধোনি ২০২২ আইপিএল শুরু হওয়ার ঠিক কিছু ঘণ্টা আগে সিএসকে-র নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেন এবং অধিনায়কত্বের ব্যাটন তুলে দেন দীর্ঘ দিনের সতীর্থ রবীন্দ্র জাডেজার হাতে।
ধোনির এই সিদ্ধান্তকে সমর্থন করে প্রাক্তন পাক কিংবদন্তি বলেন, "আমরা প্রত্যেকেই জানি ধোনি কোন ধরনের ক্রিকেটার।

সব সময়েই ওর সিদ্ধান্ত ঠিক হয়। আমি মনে বিশ্ব ক্রিকেটে সেরা অধিনায়কদের মধ্যে ও অন্যতম। পঞ্চাশ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে, টি-২০ বিশ্বকাপ জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং চার বার আইপিএল জিতেছে, এছাড়া বহু ম্যাচ রয়েছে যা ভারত জিতেছে ধোনির মাঠে নেওয়া সিদ্ধান্তের কারণে।

ফলে আমি মনে করি জাডেজাকে অধিনায়কত্ব দেওয়া ওর পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত। ভারতীয় দলকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়াটা কখনওই সহজ কাজ নয়। বিরাটও খুব ভাল ছিল কিন্তু ও নেতৃত্ব ছেড়ে দিয়েছে। এখন রোহিত শর্মাকে তিন ফরম্যাটে নেতৃত্ব দিতে হচ্ছে। কেউ মানুন কী না মানুন ভারতকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া কঠিন কাজ।"

পাকিস্তানের জার্সিতে টেস্ট ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর কথায়, "আজ হোক কিংবা কাল, ভারতকে দ্বৈত অধিনায়কের কথা ভাবতেই হবে। না হলে রোহিত চাপে পড়বে এবং এটা হবেই। যদি ভারতীয় দলের ফর্মেশনের দিকে দেখি তা হলে কয়েকজন মাত্র ক্রিকেটারই প্রথণ একাদশে নিয়মিত এবং জাডেজা তাদের মধ্যে একজন। আমার মনে হয় এই পরিস্থিতিতে ভবিষ্যতের কথায় মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ধোনি।"

ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, ইমরান খানের পরই পাকিস্তানের জার্সিতে চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী দানিশ কানেরিয়া। কেরিয়ারের ১৫ বার পাঁচ উইকেট হল করেছেন কানেরিয়া। দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট নিয়েছেন দু'টি টেস্ট ম্যাচে। তাঁর সেরা বোলিং ফিগার ৭/৭৭।

এ ছাড়া নিজের দেশের হয়ে ১৮টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৮টি একদিনের ম্যাচে তাঁর সংগৃহীত উইকেট ১৫।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+