একই সঙ্গে অনুষ্কা-ড্যানিয়েলা, বিরাটের জন্য গ্যালারিতে কি গলা ফাটাবেন দুই সুন্দরী
ড্যানিয়েলা ওয়েট জানেলেন আইপিএলে বিরাটের ম্যাচ দেখতে আসার চেষ্টা করবেন। তাহলে কী অনুষ্কা -ড্যানিয়েলা একসঙ্গে গলা ফাটাবেন বিরাটের জন্য।
এবার কৃষ্ণের জীবনে একইসঙ্গে রাধা ও মীরা থাকবে। বুঝলেন না তো। আসলে বিরাট কোহলি এখন অনুষ্কাকে নিয়ে সুখে সংসার করছেন। তাঁদের জীবনের ছোট ছোট প্রেমের ছবি রোজই পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এই সোশ্যাল মিডিয়া থেকেই এমন এক বার্তা এসেছে যে ফের একবার নড়েচড়ে বসেছেন নেটিজেনরা। বার্তা দিয়েছেন ইংলিশ ক্রিকেটার ড্যানিয়েলা ওয়েট।
ভারতীয় মহিলা দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছে। এরপরই ভারতে রয়েছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে খেলবেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মহিলা ক্রিকেটাররাও। ইংলিশ দলের ক্রিকেটার ড্যানিয়েলা ওয়েট ভারতে আসা নিয়ে উচ্ছ্বসিত। সপ্তাহখানেক আগে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে টুইটও করেছিলেন ড্যানিয়েলা। যেখানে লেখা রয়েছে সামনের সপ্তাহের অপেক্ষায় যখন মেয়েরা তোমাদের সঙ্গে দেখা হবে, ভারত আমার পছন্দের খেলার জায়গা।
Can’t wait to fly out to India next week & get back out there with the girls! 🏏 🇮🇳✈️ One of my favourite places to play 😄 https://t.co/twVkdoaa0r
— Danielle Wyatt (@Danni_Wyatt) March 7, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>একজন ক্রিকেটার ভারতে খেলতে আসতে আগ্রহী এতে এত লাফালাফির কী আছে এই প্রশ্ন মনে আসতেই পারে। কিন্তু মেয়েটি তো যে সে নন। এই ড্যানিয়েলা তো নিজেই বিরাটকে বিয়ে করতে আগ্রহ দেখিয়েছিলেন। এমনকি বিরাটকে এতটাই পছন্দ করেন যে বিরাটের পদবী নিজের ব্যাটের তলায় খোদাই অবধি করেছিলেন। এবার তাই ড্যানিয়েলার ভারতে আসা নিয়ে নড়েচড়ে বসেছেন নেটিজেনরা। যে সময় ড্যানিয়েলা ভারতে খেলতে আসবেন সেসময় আইপিএল চলবে। তাই তিনি কী বিরাটের খেলা দেখতে মাঠে হাজির হবেন এমনটাই প্রশ্ন নেটিজেনদের। অনুষ্কা -র যখন থেকে বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়মিত মাঠে যেতেন নুষ্কি। এবার কী তাহলে ড্যানিয়েলা ও অনুষ্কা একইসঙ্গে বিরাটের জন্য গলা ফাটাবেন।
Well come to India @Danni_Wyatt. Hope to see u with @AnushkaSharma in @RCBTweets stands cheering for @imVkohli during the @IPL pic.twitter.com/hSNI6MECB7
— Karan Arjun (@KaranArjunSm) March 9, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে ড্যানিয়েলাও পিছু হঠার মেয়ে নন। তিনিও জানিয়েছেন যে সুযোগ পেলে তিনি নিশ্চয় ম্যাচ দেখতে আসবেন।
Will try and get to a game ☺️☺️
— Danielle Wyatt (@Danni_Wyatt) March 9, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আগেই বিরাট ড্যানিয়েলাকে নিজের একটি ব্যাট উপহার দিয়েছিলেন সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ড্যানিয়েলা জানিয়েছিলেন তিনি এবারের টি-টোয়েন্টিতে 'আনলিশ দ্য বিস্ট' অর্থাৎ পশুকে জাগাবেন। এই পশু আসলে বিরাটের উপহার দেওয়া সেই ব্যাট। সব মিলিয়ে রাধা -মীরার উপস্থিতিতে কেস একেবারে জমে দই।
Click it and Unblock the Notifications