টি-টোয়েন্টিতে ইমরান তাহিরকে টপকে কোন এলিট লিস্টে প্রবেশ ডেল স্টেইনের?
টি-টোয়েন্টিতে ইমরান তাহিরকে টপকে এলিট লিস্টে প্রবেশ ডেল স্টেইনের
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সর্বাধিক উইকেট শিকারি হলেন লেজেন্ড ডেল স্টেইন। আইপিএলের ঠিক আগে ৩৬ বছরের প্রোটিয়া ফাস্ট বোলারের একাগ্রতায় মুগ্ধ ক্রিকেট বিশ্ব। তবে রেকর্ড নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয়ে অবদান রাখতে পেরে তিনি খুশি বলে জানালেন স্টেইন।

জোস বাটলারের উইকেট
দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি মাত্র ১ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেট নিয়ে প্রোটিয়া শিবিরকে ম্যাচ জিতিয়েছেন ফাস্ট বোলার লুঙ্গি এনগিদি। ম্যাচে ইংল্যান্ডের ওপেনার জোস বাটলারের উইকেট নেন ডেল স্টেইন।
|
স্টেইনের ৬২
ইংল্যান্ডের ওপেনার জোস বাটলার টি-টোয়েন্টি ক্রিকেটে ডেল স্টেইনের ৬২তম শিকার। একই সঙ্গে এই ফর্ম্যাটে দক্ষিণ আফ্রিকার সর্বাধিক উইকেট শিকারিও হলেন ৩৬ বছরের ফাস্ট বোলার। কেরিয়ারের ৪৫তম আন্তর্জাতিক ২০ ওভারের ম্যাচে এই মাইলফলক টপকে গেলেন তাঁর দেশেরই প্রাক্তন স্পিনার ইমরান তাহিরকে। উল্লেখ্য ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্টেইন। এবছর আইপিএলে তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে।

তাহিরের ৬১
টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সর্বাধিক উইকেট সংগ্রাহক বোলারদের তালিকার দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন স্পিনার ইমরান তাহির। দেশের হয়ে ৩৫টি ২০ ওভারের ম্যাচে ৬১টি উইকেট নেন তিনি।

বিশ্ব তালিকার শীর্ষে কে?
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়া বিশ্ব তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ১০৬টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লেজেন্ড শাহিদ আফ্রিদি নিয়েছেন ৯৬টি উইকেট। বাংলাদেশের বাঁ-হাতি অল-রাউন্ডার শাকিব আল হাসান, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯২ জন ব্যাটসম্যানকে আউট করেছেন। তালিকার চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার উমার গুলের টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৫টি উইকেট রয়েছে।












Click it and Unblock the Notifications