বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ডেল স্টেইন

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানালেন ডেল স্টেইন।

নিজের সেরা ফর্মে বিভিন্ন সময়ে চোট আঘাতে ভুগতে হয়েছে তাঁকে। চোটের কারণে একটা সময়ে বহু দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও ছিলেন তিনি। ক্রমাগত চোটের কবলে পড়ায় প্রশ্ন উঠে গিয়েছিল আদৌ কি তাঁর ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত হবে? ঠিকই ধরেছেন কথা হচ্ছে ডেল স্টেইনকে নিয়ে।

বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ডেল স্টেইন

সকল প্রতিকূলতাকে জয় করে স্ব-মহিমায় ফিরে এসেছেন স্টেইন। এখনও আগের মতো গতি এবং পেসে নাকানি চোবানি খাওয়ানোর ক্ষমতা রাখেন প্রতিপক্ষের তাবড় তাবড় ব্যাটসম্যানকে। ক্রিকেটকে দেওয়ার জন্য এখনও অনেক কিছু মজুত রয়েছেন স্টেইনের মধ্যে। তবে আর বেশি দিন আন্তর্জাতিক স্তরে খেলা চালিয়ে যেতে চান না স্টেইন। কিংবদন্তি এই পেসার জানিয়ে দিলেন বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও এখন দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে দলে নেই স্টেইন। এই মুহূর্তে তরুণ পেস বোলারদেরই বেশি করে সুযোগ দিচ্ছে তাঁর দেশের ক্রিকেট বোর্ড।

স্টেইন নিজের স্বীকার করেন যে এই মুহূর্তে কাগিসো রাবাডা তাঁর থেকে অনেক ভাল বোলার। তবে, বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার স্বপ্ন স্টেইন দেখছেন তার অন্যতম কারণ দক্ষিণ আফ্রিকার ওডিআই জার্সিতে স্টেইনের অভিজ্ঞতা এবং দু'টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। স্টেইন আশাবাদী তাঁর পারফরম্যান্স এবং তাঁর অভিজ্ঞতা বিশ্বকাপ দলে জায়গা করে দেবে।

এই তারকা বোলার বলেন, 'সাদা বলের ক্রিকেটে আমাদের প্রধান সমস্যা হল বোলিং।' নিজের অবসর প্রসঙ্গে মুখ খোলার পাশাপাশি এদিন স্টেইন মুখ খোলেন দক্ষিণ আফ্রিকার দলের ভারসম্য নিয়েও। তিনি বলেন, 'দক্ষিণ আফ্রিকার যা ব্যাটিং লাইনআপ এই মুহূর্তে, তাতে প্রথম ছয় জন ক্রিকেটার সব মিলিয়ে খেলে ফেলেছে আটশোর উপর ম্যাচ। কিন্তু আট থেকে এগারো নম্বর পর্যন্ত যারা রয়েছেন তারা দেড়শোটা ম্যাচও খেলেননি। আর এটাই বড় পার্থক্য হয়ে যাচ্ছে।'

তাঁর আরও সংযোজন, 'পঁয়ত্রিশ বছর বয়সেও আমি শিখে চলেছি ক্রমাগত। দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলে দেশকে জেতাচ্ছি, এই স্বপ্ন এখনও দেখি আমি।'

২০১৯ বিশ্বকাপের পর তিনি ছাড়াও অনেক ক্রিকেটার সরে যাবে বলেই মনে করছেন 'স্টেইনগান'। তাঁর কথায়, 'অনেকেই সরে যেতে পারে ২০১৯ বিশ্বকাপের পর। কারণ পরের বিশ্বকাপ ফের চার বছর পর। তত দিন অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চাইবে না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+