Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বোলারদের বোকা বানাচ্ছেন স্মিথ, স্টিভের রহস্য ফাঁস করলেন তারকা পেসার

অ্যাসেজ সিরিজে প্রথম টেস্টে ব্যাক টু ব্যাক ইনিংসে শতরান(১৪৪, ১৪২ রান)। এরপর ইংল্যান্ডের বোলিং আক্রমণের বিরুদ্ধে অপ্রতিরোদ্ধ হয়ে উঠেছিলেন স্টিভ স্মিথ।

অ্যাসেজ সিরিজে প্রথম টেস্টে ব্যাক টু ব্যাক শতরান(১৪৪, ১৪২ রান)। এরপর ইংল্যান্ডের বোলিং আক্রমণের বিরুদ্ধে অপ্রতিরোদ্ধ হয়ে উঠেছিলেন স্টিভ স্মিথ। সিরিজে ২টি শতরান, একটি দ্বিশতরান(২১১) ও ৩টি হাফ সেঞ্চুরি (৯২,৮২, ৮০ রান) করেন। ইংল্যান্ডের ডেরায় অ্যাসেজ সিরিজের ৭ ইনিংসে মোট সংগ্রহ ৭৭৪ রান। এক বছরের নির্বাসন কাটিয়ে টেস্ট ফর্ম্যাটে প্রত্যাবর্তনের পর এমন ব্যাটিংয়ের কারণে এখনও আলোচনায় রয়েছেন স্টিভ স্মিথ। এবার স্মিথের ব্যাটিং রহস্য ফাঁস করলেন পেসার ডেইল স্টেইন।

বোলারদের বোকা বানাচ্ছেন স্মিথ, স্টিভের রহস্য ফাঁস করলেন তারকা পেসার

দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেটে ৪৩৯ উইকেট পাওয়া তারকা পেসার স্টেইন বলেছেন, 'ব্রিটিশ বোলারদের বোকা বানিয়েছেন স্মিথ।' কীভাবে বোকা বানালেন অজি ব্যাটসম্যান। আইসিসি'র ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে স্টেইন বলেছেন, 'স্মিথ দারুণ ধূর্ত ব্যাটসম্যান। টেকনিক নিয়ে প্রতিদিন পরিশ্রম করে। বোলারদের বিভ্রান্ত করার জন্য একটি নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করেছে। ওর ব্যাটিং স্টাইল অদ্ভূত। ক্রিজে প্রচণ্ড বেশি নড়াচড়া করে। যে কারণে স্মিথকে বোলিং করার সময় কোন লেন্থে বোলিং করা উচিত, সেটা স্থির করতে গিয়েই বোলারদের সমস্যা তৈরি হয়।'

সঙ্গে স্টেইন আরও জুড়েছেন, 'ভাগ্যিস আমাকে এখন আর স্টিভ স্মিথের বিরুদ্ধে টেস্টে বল করতে হয় না! '

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+