লকডাউনে কিংবদন্তি ক্রিকেটারের বাড়িতে ৩ বার আততায়ী হামলা! সাবধান বার্তা!
লকডাউনে কিংবদন্তি ক্রিকেটারের বাড়িতে ৩ বার আততায়ী হামলা! সাবধান বার্তা!
করোনা ভাইরাসের জেরে লকডাউনে দক্ষিণ আফ্রিকার মানুষদের সাবধানে থাকতে বললেন সে দেশের কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইন। অচলাবস্থার জেরে হতাশায় নেলসন ম্যান্ডেলার দেশে অপরাধ বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কেন এমন কথা বলছেন স্টেইন, তা জেনে নেওয়া যাক।

করোনা ভাইরাসের প্রভাব
বিশ্বব্যাপী প্রায় ৭৫ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় ৪ লক্ষ ২০ হাজার মানুষ। দক্ষিণ আফ্রিকায় ৫৫ হাজারেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে বারোশোরও বেশি মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সে দেশে লকডাউন জারি রাখা হয়েছে। স্থগিত রাখা হয়েছে ক্রিকেট।

স্টেইনের বাড়িতে হামলা
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইনের অভিযোগ, লকডাউন চলাকালীনন তাঁর বাড়িতে তিন বার হামলা চালিয়েছে আততায়ীরা। একবার বাড়ির বাইরে রাখা স্টেইনের বন্ধুর গাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। একবার স্টেইনের মা একা থাকা অবস্থায় আততায়ীরা জবরদস্তি তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন প্রোটিয়া ফাস্ট বোলার।

সীমাহীন হতাশা
ডেল স্টেইনের কথায়, করোনা ভাইরাসের জেরে লকডাউনে চাকরি হারাচ্ছেন বহু মানুষ। সেই সব মানুষদের মনে হতাশা জন্ম নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। একই সঙ্গে দীর্ঘদিন বাড়িতে বসে থাকার কারণে মানসিক রোগের সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছেন ডেল স্টেইন। এতে তাঁর দেশে অপরাধের প্রবণতা বাড়ছে বলেও মনে করেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি।

স্টেইনের কেরিয়ার
দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৩টি টেস্ট, ১২৫টি ওয়ান ডে ও ৪৭টি টি-টোয়েন্টি খেলা ডেল স্টেইন তিন ফর্ম্যাটে যথাক্রমে ৪৩৯, ১৯৬ ও ৬৪টি উইকেট নিয়েছেন। টেস্ট থেকে অবসর নিলেও দেশের হয়ে এখনও চুটিয়ে টি-টোয়েন্টি খেলছেন ৩৬ বছরের ফাস্ট বোলার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications